ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কারাগার থেকে মা'কে আবেগঘন চিঠি ব্যারিস্টার সুমনের

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১১:৩৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০১:০৯:০৪ অপরাহ্ন
কারাগার থেকে মা'কে আবেগঘন চিঠি ব্যারিস্টার সুমনের
বৈষম্যবিরোধী আন্দোলনের পর বিভিন্ন মামলায় কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমন কাশিমপুর কারাগার থেকে পরিবারের উদ্দেশে দুটি চিঠি লিখেছেন। একটি তার মাকে উদ্দেশে এবং অন্যটি বোন, এক ভাই ও বোন জামাইদের উদ্দেশ করে লেখা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার লন্ডনপ্রবাসী ভাই সৈয়দ সোহাগ হক তার ফেসবুক আইডিতে সেগুলো শেয়ার করেছেন।মায়ের কাছে পাঠানো চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, ‘দোয়া রইল। আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগত, এখন ঠিক হয়ে গেছি।’ ‘নিয়মিত নামাজ, কোরআন শরিফ পড়ি। বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি।

অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়, এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি। আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই।’বোন, ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দি হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হউক এটা কখনো চাইনি, আশা করি আল্লাহর রহমতে হবেও না।’চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘অনেকে বলে আপনার কি সম্পদ আছে? দীর্ঘদিন জেলে কীভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই। সুমন, কাশিমপুর কারাগার থেকে ১৭/১২/২০২৪ ইং’

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ভাই লন্ডনপ্রবাসী সৈয়দ সোহাগ বলেন, ‘তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটস অ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। আমরা সবাই আজ আবেগে আপ্লুত। তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে। কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি। আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা