ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা ‘দারুণ ধারণা’: ট্রাম্প

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০১:৫০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০১:৫০:২১ অপরাহ্ন
কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা ‘দারুণ ধারণা’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিবেশী কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অংশ করে নেওয়ার ‘ধারণাটি দারুণ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এ মন্তব্য করে তিনি বলেন, “কেউ উত্তর দিতে পারে না কেন আমরা কানাডাকে বছরে ১০ কোটি ডলারেরও বেশি ভর্তুকি দেই? অনেক কানাডিয়ান চান কানাডা (যুক্তরাষ্ট্রের) ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। এটি কর ও সামরিক সুরক্ষার ক্ষেত্রে ব্যাপক খরচ বাঁচাবে। আমি মনে করি এটি একটি দারুণ ধারণা। ৫১তম অঙ্গরাজ্য!”যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদপত্র পলিটিকো লিখেছে, সম্প্রতি কানাডা ও জাস্টিন ট্রুডোর সরকারকে ট্রাম্পের খোচা দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়, এর আগে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করার পর সোমবারও তিনি এমনটি করেছেন।

ওই দিন তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, “অর্থমন্ত্রী পদত্যাগ করায় মহান অঙ্গরাজ্য কানাডা হতবাক হয়ে গেছে, অথবা গভর্নর জাস্টিন ট্রুডো তাকে তার পদ থেকে বহিষ্কার করেছেন। তার (ফ্রিল্যান্ডের) আচরণ পুরোপুরি বিষাক্ত ছিল এবং তা অত্যন্ত অসুখী কানাডার নাগরিকদের জন্য ভালো চুক্তি করার পক্ষে মোটেই সহায়ক ছিল না। তার অভাব কেউ বোধ করবে না!”ট্রাম্প কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাশং শুল্ক আরোপের হুমকি দিয়ে বলেছেন, দেশটির সরকার বাণিজ্য ও অভিবাসন সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে। এই নিয়ে দুই প্রতিবেশীর ভেতর দেখা দেওয়া উত্তেজনার মধ্যেই ট্রাম্প এসব উপহাসমূলক পোস্ট করলেন।

নভেম্বরের শেষ দিকে ফ্লোরিডার মার-আ-লাগো অবকাশযাপন কেন্দ্রে ট্রুডোর সঙ্গে বৈঠক করার পর থেকে কানাডার প্রধানমন্ত্রীকে ‘মহান অঙ্গরাজ্য কানাডার গভর্নর’ ডাকা শুরু করেছেন ট্রাম্প।ওই সময় তিনি এক পোস্টে লিখেছিলেন, “মহান অঙ্গরাজ্য কানাডার গভর্নর জাস্টিন ট্রুডোর সঙ্গে আরেকটি রাতে ডিনার করাটা আনন্দের ছিল। আমরা শুল্ক ও বাণিজ্য নিয়ে আমাদের গভীর আলোচনা যেন অব্যাহত রাখতে পারি তার জন্য গভর্নরের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি আমি, এগুলোর ফলাফল সবার জন্যই সত্যই আকর্ষণীয় হবে! 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই