ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০১:৫৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০২:০৯:২৯ অপরাহ্ন
মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া
অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।মির্জা ফখরুল বলেন, 'তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেয়া বাতিল করা হয়েছে।'

২১ ডিসেম্বরের অনুষ্ঠানে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।এর আগে গত ১৫ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর আমরা মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়া।গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে খালেদা জিয়া সাজামুক্ত হলেও প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেননি। বিপ্লবের পর তিনি ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন নেতাকর্মীদের উদ্দেশে।এরপর গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের দিন সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রণে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ প্রায় ৭ বছর পর এটিই ছিল খালেদা জিয়ার প্রথম সশরীরে কোনো অনুষ্ঠানে যোগ দেয়া।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে