ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

পাঁচ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০২:১৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০২:১৫:৫০ অপরাহ্ন
পাঁচ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
এই ক্যাফেতে পাওয়া যায় সুস্বাদু হরেক রকম কফি। দামও মানানসই। শুনে ভাবছেন, এ আর নতুন কী? ক্যাফেতে তো কফিই থাকবে। কিন্তু এই ক্যাফের রয়েছে একটি গোপন ট্রিক্স, যা এটিকে বিশেষ করে তুলেছে আর স্থান পেয়েছে বিশ্বের একাধিক সংবাদের পাতায়; যা জানলে হয়তো নেচে উঠবে আপনার মনও।ম্যাসাচুসেটসের ছোট্ট শহর মিডলবরোতে এই অভিনব ধারণার মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে কফি মিলানো ক্যাফে। সাধারণ একটি ব্যবসা কীভাবে মার্কেটিং আইডিয়া ভাইরাল করে ঝড় তুলতে পারে, তা দেখিয়েছে এই ক্যাফে।মালিক জোশ রশিদ সম্প্রতি ক্যাফের বাইরে একটি বোর্ড লাগিয়েছিলেন, যেখানে লেখা ছিল, পাঁচ সেকেন্ড নাচুন, কফি ফ্রি! তবে শর্ত একটাই, আপনাকে ভিডিওতে থাকতে হবে এবং সেটি ক্যাফের টিকটক অ্যাকাউন্টে আপলোড করা হবে।

ভিডিওতে দেখা যায়, দরজা দিয়ে প্রবেশ করার সময় যে কারও হাবভাব বদলে যাচ্ছে। হঠাৎ করেই তারা নাচতে শুরু করছেন। কেউ দরজা খুলে ছোট্ট নাচের স্টেপ দেখাচ্ছেন, কেউ আবার পুরোপুরি মঞ্চের নৃত্যশিল্পীর মতো মুগ্ধ করছেন। আরেকজনতো নাচতে নাচতে এমন মজা পেলেন যে দরজার সামনে জুতো খুলে ফেললেন! এ যেন কফি পাওয়ার এক উৎসবমুখর প্রতিযোগিতা।ক্যাফের মালিক এই অফারটি চালু করার পেছনে তার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, এমন কিছু করার উদ্দেশ্য কেবল বিনামূল্যে কফি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না, বরং মানুষের মুখে হাসি ফোটানো।

তাদের উদ্যোগ এতটাই সফল হয়েছে যে, ক্যাফের টিকটক অ্যাকাউন্টে এই ভিডিওটি পোস্ট হওয়ার পর তা ৫ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। ফলে শুধু এলাকার মানুষ নয়, দূর-দূরান্ত থেকেও লোকজন এই ক্যাফেতে ভিড় জমাচ্ছেন।যারা বিনামূল্যে কফি উপভোগ করতে চান, তাদের জন্য নাচটাই হতে পারে সেরা মাধ্যম। পাঁচ সেকেন্ডের নাচ যদি আপনাকে খুশি করতে পারে, তবে সেই কফি ফ্রিতেই দোষ কী! চাইলে আপনিও আপনার ৫ সেকেন্ডের নাচ দ্বারা সবাইকে বিনোদন দিয়ে ফ্রিতে উপভোগ করতে পারেন আপনার পছন্দের কফি।

 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম