ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

অনেক কানাডিয়ান চান দেশটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাক দাবি ট্রাম্পের

  • আপলোড সময় : ১৯-১২-২০২৪ ০৪:০৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৪:০৬:৪১ অপরাহ্ন
অনেক কানাডিয়ান চান দেশটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাক দাবি ট্রাম্পের
প্রতিবেশী কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অংশ করে নেয়ার ‘ধারণাটি দারুণ’ এবং কানাডার অনেক নাগরিক সেটি চান বলে দাবি করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প।তিনি বলেন, কেউ উত্তর দিতে পারে না যে, কেন আমরা কানাডাকে বছরে ১০ কোটি ডলারেরও বেশি ভর্তুকি দেই? অনেক কানাডিয়ান চান কানাডা (যুক্তরাষ্ট্রের) ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। এটি কর ও সামরিক সুরক্ষার ক্ষেত্রে অনেক খরচ বাঁচাবে। আমি মনে করি এটি একটি দারুণ ধারণা। ৫১তম অঙ্গরাজ্য। 
 
সংবাদমাধ্যম পলিটিকো বলছে, সম্প্রতি কানাডা ও জাস্টিন ট্রুডোর সরকারকে ট্রাম্পের খোঁচা দেয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করার পর সোমবারও তিনি এমন কাজ করেছেন। সেদিন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘অর্থমন্ত্রী পদত্যাগ করায় মহান অঙ্গরাজ্য কানাডা হতবাক হয়ে গেছে, অথবা গভর্নর জাস্টিন ট্রুডো তাকে তার পদ থেকে বহিষ্কার করেছেন। তার  ফ্রিল্যান্ডের  আচরণ পুরোপুরি বিষাক্ত ছিল এবং তা অত্যন্ত অসুখী কানাডার নাগরিকদের জন্য ভালো চুক্তি করার পক্ষে মোটেই সহায়ক ছিল না। তার অভাব কেউ বোধ করবে না। ’
 
উল্লেখ্য, নভেম্বরের শেষ দিকে ট্রুডোর সঙ্গে বৈঠক করার পর থেকে কানাডার প্রধানমন্ত্রীকে ‘মহান অঙ্গরাজ্য কানাডার গভর্নর’ ডাকা শুরু করেছেন ট্রাম্প।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য