ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাষ্ট্রকাঠামো মেরামত করতে জনগণের কাছে যেতে হবে: তারেক রহমান

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৮:৫৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০৮:৫৬:৪৩ পূর্বাহ্ন
রাষ্ট্রকাঠামো মেরামত করতে জনগণের কাছে যেতে হবে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই তবে ষড়যন্ত্র থেমে নেই। দেশ-বিদেশী ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। ৫ আগস্টের আগে মানুষের দাবি ছিল স্বৈরাচার পতনের। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। এটা বাস্তবায়নের জন্য বিএনপির নেতা-কর্মীদের জনগণের কাছে যেতে হবে। জনগণকে ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। নিজেদের প্রস্তুত করতে হবে। 

বৃহস্পতিবার বিএনপির তিন জেলার নেতাদের জন্য আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা নিয়ে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদীতে পৃথকভাবে আয়োজিত কর্মশালায় একই সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান।

বিগত বিএনপির শাসনামলে দেশের বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এসময় তিনি বিভিন্ন শ্রেণির নেতাদের প্রশ্নের উত্তর দেন।তিনি বলেন, এদেশে ভালো চিকিৎসা হলে অন্য দেশে যাবার প্রয়োজন হবে না। আমরা সুযোগ পেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল বিষয়ে সময়োপযোগী করে গড়ে তুলবো। যে দুটি বিষয় নিয়ে গর্ব করা হয় গার্মেন্ট ও বিদেশী রেমিটেন্স এগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৃষ্টি। 

প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আফরোজা খানম রিতা সভাপতিত্ব করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের প্রধান মওদুদ আলমগীর পাভেল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক  সম্পাদক রেহেনা আক্তার বানু, অর্পণ বাংলাদেশের সভাপতি বীথিকা বিনতে হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ প্রমুখ। 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা