ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

বৃষ্টির পরই আসছে শৈত্যপ্রবাহ, তীব্র শীতের পূর্বাভাস

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন
বৃষ্টির পরই আসছে শৈত্যপ্রবাহ, তীব্র শীতের পূর্বাভাস
বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল শুক্রবার বিকেল বা সন্ধ্যার পর থেকে দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি বেশি হতে পারে আগামীকাল শনিবার। রবিবারও হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃষ্টি ও আকাশ মেঘলা থাকলে কমবে দিনের তাপমাত্রাতেও। এতে দিনের বেলায় শীতের অনুভূতিও অনেকটা বাড়তে পারে। তবে শীতের আসল রূপ দেখা যেতে পারে বৃষ্টির পর। বৃষ্টির পর জলীয় বাষ্প ও মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।

 আবহাওয়াবিদরা বলছেন, ২৪ ডিসেম্বরের পর আবার রাতের তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তাই শীতের তীব্রতাও বাড়বে। দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে এ সময়। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (শুক্রবার) শেষ বিকেল বা সন্ধ্যার পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে প্রথমে আমরা যেমনটা ভেবেছিলাম বৃষ্টি ততটা বেশি নাও হতে পারে। মূলত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেই বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে সামান্য বা ছিঁটেফোঁটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টি মূলত বেশি হতে পারে শনিবার। রবিবারও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কতদিন থাকবে এটা মূলত নির্ভর করবে পরিমাণের ওপর। শনি ও রবিবার বৃষ্টি বেশি হয়ে পুরোপুরি মেঘ কেটে গেলে এরপর আর বৃষ্টি হবে না। তবে মেঘ পুরোপুরি না কাটলে ২৩ ও ২৪ ডিসেম্বরও (সোম ও মঙ্গলবার) হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।’

আগামী কিছুদিনের তাপমাত্রা ও শীত সম্পর্কে জানতে চাইলে বজলুর রশিদ বলেন, ‘বৃষ্টির সময় দিনের তাপমাত্রা কমে যাবে আকাশে মেঘ থাকার কারণে। ফলে দিনে শীতের অনুভূতি বাড়বে। তবে রাতের তাপমাত্রা তেমন কমবে না। বৃষ্টির পর জলীয় বাষ্প ও মেঘ পুরোপুরি কেটে গিয়ে ২৪ ডিসেম্বরের পর আবার তাপমাত্রা কমতে পারে। দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে তখন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট