ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

বৃষ্টির পরই আসছে শৈত্যপ্রবাহ, তীব্র শীতের পূর্বাভাস

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন
বৃষ্টির পরই আসছে শৈত্যপ্রবাহ, তীব্র শীতের পূর্বাভাস
বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামীকাল শুক্রবার বিকেল বা সন্ধ্যার পর থেকে দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি বেশি হতে পারে আগামীকাল শনিবার। রবিবারও হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃষ্টি ও আকাশ মেঘলা থাকলে কমবে দিনের তাপমাত্রাতেও। এতে দিনের বেলায় শীতের অনুভূতিও অনেকটা বাড়তে পারে। তবে শীতের আসল রূপ দেখা যেতে পারে বৃষ্টির পর। বৃষ্টির পর জলীয় বাষ্প ও মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে।

 আবহাওয়াবিদরা বলছেন, ২৪ ডিসেম্বরের পর আবার রাতের তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তাই শীতের তীব্রতাও বাড়বে। দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে এ সময়। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘আগামীকাল (শুক্রবার) শেষ বিকেল বা সন্ধ্যার পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে প্রথমে আমরা যেমনটা ভেবেছিলাম বৃষ্টি ততটা বেশি নাও হতে পারে। মূলত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেই বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে সামান্য বা ছিঁটেফোঁটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বৃষ্টি মূলত বেশি হতে পারে শনিবার। রবিবারও বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কতদিন থাকবে এটা মূলত নির্ভর করবে পরিমাণের ওপর। শনি ও রবিবার বৃষ্টি বেশি হয়ে পুরোপুরি মেঘ কেটে গেলে এরপর আর বৃষ্টি হবে না। তবে মেঘ পুরোপুরি না কাটলে ২৩ ও ২৪ ডিসেম্বরও (সোম ও মঙ্গলবার) হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।’

আগামী কিছুদিনের তাপমাত্রা ও শীত সম্পর্কে জানতে চাইলে বজলুর রশিদ বলেন, ‘বৃষ্টির সময় দিনের তাপমাত্রা কমে যাবে আকাশে মেঘ থাকার কারণে। ফলে দিনে শীতের অনুভূতি বাড়বে। তবে রাতের তাপমাত্রা তেমন কমবে না। বৃষ্টির পর জলীয় বাষ্প ও মেঘ পুরোপুরি কেটে গিয়ে ২৪ ডিসেম্বরের পর আবার তাপমাত্রা কমতে পারে। দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে তখন।’

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ