ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

স্ত্রী-সন্তান নিয়ে ভারত ছাড়ছেন বিরাট কোহলি

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০৯:১২:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০৯:১২:১৩ পূর্বাহ্ন
স্ত্রী-সন্তান নিয়ে ভারত ছাড়ছেন বিরাট কোহলি
স্ত্রী আনুশকা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে নিয়ে ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির তারকা ক্রিকেটার বিরাট কোহলি! এমনটাই জানালেন কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি জানান, ভারত ছেড়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। ক্রিকেটকে বিদায় জানানো পর স্ত্রী-সন্তানকে নিয়ে সেখানেই থাকবেন কোহলি।কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকাসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।রাজকুমার বলেন, কোহলি লন্ডনে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়ি আনুশকা, ভামিকা ও অকায়কে নিয়ে সেখানে চলে যাবে ও। ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়।

হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি? তার জবাবে রাজকুমার জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এই ভাবনা।রাজকুমার বলেন, ‘লন্ডনে ওর থাকতে ভালো লাগে। ওখানকার পরিবেশ ওদের ভালো লাগে। ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে ওরা।’এখনও খেলা না থাকলে মাঝেমাঝেই লন্ডনে চলে যান কোহলি। তার পুত্র অকায়ের জন্মও সে দেশে হয়েছে। লন্ডনের রাস্তায় পরিবারের সঙ্গে কোহলির ঘুরে বেড়ানোর ছবি দেখা যায় সমাজমাধ্যমের পাতায়। এ বার সেই দেশেই পাকাপাকি যাওয়ার কথা ভাবছেন কোহলি। তবে কবে তিনি ভারত ছাড়বেন সে বিষয়ে কিছু বলেননি রাজকুমার।বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনই এক দিনের ক্রিকেট থেকে কোহলি অবসর নেবেন না বলেও জানিয়েছেন রাজকুমার। তিনি বলেন, “কোহলি এখনও ফিট। অবসরের বয়স ওর হয়নি। আমি নিশ্চিত, ও আরও পাঁচ বছর খেলবে। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে ও খেলবে। আমি ওকে ১০ বছর বয়স থেকে চিনি। তাই ও কী ভাবছে সেটা আমি জানি। ওর সঙ্গে প্রায়ই আমার কথা হয়।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা