ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

প্রথমবারের মতো ইহুদিদের সরে যেতে নির্দেশনা দিলো হিজবুল্লাহ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৩:২৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৩:২৯:৫৩ অপরাহ্ন
প্রথমবারের মতো ইহুদিদের সরে যেতে নির্দেশনা দিলো হিজবুল্লাহ
প্রথমবারের মতো হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের উচ্ছেদের নির্দেশনা দিয়েছে। গোষ্ঠীটি ২৫টি বসতি থেকে ইসরায়েলিদের সরে যেতে বলেছে। তাদের প্রকাশিত এক মিনিটের ভিডিওতে এই অঞ্চলের চিহ্নিত স্থানগুলো দেখানো হয়েছে।

এই নির্দেশনার আওতাধীন ২২ কিলোমিটার এলাকায় প্রায় ২ লাখ ইসরায়েলির আবাস রয়েছে। সাধারণত গাজা ও লেবাননের দক্ষিণে তেলআবিবের পক্ষ থেকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। বিশ্লেষকরা মনে করছেন, হিজবুল্লাহর এই পদক্ষেপ অঞ্চলটির সংঘাতে নতুন মাত্রা যোগ করবে।

গত দু’সপ্তাহে ইসরায়েলের অভ্যন্তরে হিজবুল্লাহর হামলার পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তরে ৪৮টি অভিযান পরিচালনা করেছে গোষ্ঠীটি, যা একদিনে সর্বোচ্চের রেকর্ড। এক সপ্তাহে তারা সর্বোচ্চ সংখ্যক ড্রোন ও রকেটও ছুড়েছে। এই সংঘর্ষে গত দুই দিনে ১০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী