ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আগুনে পোড়া কড়াইল বস্তি পরিদর্শনে সেলিম উদ্দিন

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ১২:০৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ১২:০৬:১৫ অপরাহ্ন
আগুনে পোড়া কড়াইল বস্তি পরিদর্শনে সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, পরিকল্পিতভাবে গোষ্ঠী বিশেষ বস্তিবাসীর ওপর অত্যাচার চালিয়ে এসেছে। সে ধারাবাহিকতায় কড়াইল বস্তিতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এসব অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। সবগুলো ছিল রহস্যজনক।তিনি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।এসময় তিনি অগ্নিদুর্গত এলাকা ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে একান্তে কথা বলেন। তিনি তাদের ক্ষয়-ক্ষতি ও সমস্যার কথা শোনেন এবং জামায়াতের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এসময় মহানগর আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ, থানার কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, হেলাল উদ্দিন প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা