ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

গুগল স্ট্রিট ভিউয়ে লাশের ছবি দেখে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন!

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ১২:৪৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ১২:৪৪:১৮ অপরাহ্ন
গুগল স্ট্রিট ভিউয়ে লাশের ছবি দেখে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন!
গুগল স্ট্রিট ভিউয়ে একটি গাড়ির ট্রাঙ্কে লাশের ছবি দেখে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে স্পেনের পুলিশ। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।এক ব্যক্তি ও একটি গাড়ি। গাড়িটির পেছনের ডালা খুলে সেখানে এক ব্যক্তিকে কিছু একটা রাখতে দেখা যায়। এটি মূলত একটি মরদেহ। আরেকেটি ছবিতে দেখা যায়, একটি ব্যাগ হাতে হাঁটছেন ওই একই ব্যক্তি। এমনই কিছু চাঞ্চল্যকর ছবি ধরা পড়ে স্পেনের তাজুয়েকো এলাকার গুগল স্ট্রিট ভিউতে। যে ছবিগুলো দেখে সন্দেহ হয় স্পেনের পুলিশের। শুরু হয় তদন্ত।
 
পুলিশ জানায়, গেল মাসে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর দেয় তার বন্ধু। নিখোঁজ ব্যক্তির ফোন থেকে তার বন্ধুকে বার্তা দিয়ে জানানো হয়, ভুক্তভোগী তার শহর ছেড়ে চলে যাচ্ছেন এবং তার ফোন নম্বর আর ব্যবহার করবেন না। এমন বার্তায় সন্দেহ হয় তার বন্ধুর। পরে তদন্ত শুরু করে পুলিশ। 
 
নিখোঁজ ব্যক্তির গাড়ির গতিবিধি পরীক্ষা করতে গেলে গুগল স্ট্রিট ভিউয়ে চাঞ্চল্যকর ছবি পান তারা। নিখোঁজ ব্যক্তির প্রেমিকা ও সাবেক সঙ্গীকে সন্দেহ করে পুলিশ।
 
অবশেষে, গেল ১১ ডিসেম্বর স্থানীয় কবরস্থানে একটি লাশ খুঁজে পায় পুলিশ। ধারণা করা হচ্ছে, লাশটি নিখোঁজ ব্যক্তিরই। গুগল স্ট্রিট ভিউয়ের ছবি ধরে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে, তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্ক্ষলা বাহিনী।
 
সূত্র: নিউইয়র্ক টাইমস, বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম