ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

নাইজেরিয়ায় ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:০৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:০৩:৩৮ অপরাহ্ন
নাইজেরিয়ায় ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু
সন্তানদের হদিস নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের শহরের বিভিন্ন হাসপাতালে খোঁজ নিতে বলেছে কর্তৃপক্ষ।নাইজেরিয়ায় ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যুনাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ইবাদানে ক্রিসমাস ফানফেয়ারে পদদলিত হয়ে ৩৫ শিশুর প্রাণ গেছে।

বিবিসি লিখেছে, আয়োজকরা নগদ অর্থ বিতরণ ও খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এত বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিল যে ভেতরে ঢোকার মরিয়া চেষ্টায় এই পদদলনের ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাঁচ হাজারেরও বেশি শিশু অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছিল এবং আয়োজকরা অনুষ্ঠান শুরু করতে এলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ বলছে, ওই অনুষ্ঠানের মূল আয়োজক নাওমি সিলেকুনোলাসহ আটজনকে তারা গ্রেপ্তার করেছে। নাওমি ইবাদান শহরের একজন সুপরিচিত ব্যক্তি।

সন্তান হারানো মা-বাবাদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।ওয়ো রাজ্য সরকার জানিয়েছে, বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে পদদলিত হয়ে যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য ইবাদানের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।সন্তানদের হদিস নিয়ে উদ্বিগ্ন অভিভাবকদের শহরের বিভিন্ন হাসপাতালে খোঁজ নিতে বলেছে কর্তৃপক্ষ।

একটি হাসপাতালের চিকিৎসকরা বিবিসিকে বলেছেন, সেখানে ছয়টি শিশুকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে বেঁচে আছে মাত্র দুজন।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক হাসপাতালের এক চিকিৎসক জানান, তিনি তিনটি মৃতদেহ দেখেছেন।ভুক্তভোগী কয়েকজন অভিভাবক সাংবাদিকদের বলেছেন, অনুষ্ঠান শুরুর পাঁচ ঘণ্টা আগে বুধবার ভোর ৫টার দিকে সন্তানদের নিয়ে তারা 'এন্ড অব দ্য ইয়ার ক্রিসমাস ফানফেয়ার' অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছিলেন।তারা অর্থ ও খাবার পাওয়ার আশায় সেখানে গিয়েছিলেন। কারণ আয়োজকরা পাঁচ হাজার শিশুকে পাঁচ হাজার নায়রা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিনামূল্যে খাবার দেওয়ার কথাও বলা হয়েছিল।

বিবিসি লিখেছে, এক প্রজন্মের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে নাইজেরিয়া। তারই প্রতিফলন ঘটেছে এমন অনুষ্ঠানে ১০ সহস্রাধিক মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। এ বছর এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।গত মার্চে রাজধানী আবুজার কাছে কেফির নাসারাওয়া স্টেট ইউনিভার্সিটিতে রাজ্য গভর্নরের চাল বিতরণ কর্মসূচিতে পদদলিত হয়ে দুই ছাত্রী মারা যান। ওই ঘটনায় অন্তত ২৩ জন আহত হন।

তিন দিন বাদে দেশটির উত্তরাঞ্চলীয় বাউচিতা রাজ্যে এক সমাজসেবী ও ব্যবসায়ীর পাঁচ হাজার নায়রা বিতরণের সময় সংঘর্ষে অন্তত সাতজন নিহত হন।এর আগে ফেব্রুয়ারিতে লাগোসে জব্দ করা চালের বস্তা কাস্টমস সার্ভিস নিলামে তুললে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।নিলামে প্রায় সাত ডলারে চালের বস্তা কিনতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়ে পাঁচজন মারা যায়, আহত হয় কয়েক ডজন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল