ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

ভারতের পার্লামেন্ট চত্বরের হাতাহাতিতে বিজেপির দুই এমপি আইসিইউতে

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০১:০৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০১:০৮:৫৭ অপরাহ্ন
ভারতের পার্লামেন্ট চত্বরের হাতাহাতিতে বিজেপির দুই এমপি আইসিইউতে
ভারতের বাবাসাহেব আম্বেডকরকে অবমাননা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপি’দের মধ্যে এই সংঘর্ষ হয়।ভারতের পার্লামেন্টে লোকসভার মকর দরজায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে বিরোধীদল কংগ্রেস সদস্যদের বাকবিতণ্ডা হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে। বিজেপি এই হাতাহাতিতে তাদের দুজন সংসদ সদস্য আহত হওয়ার অভিযোগ করে।বিজেপি সাংসদ প্রতাপ ষড়ঙ্গী অভিযোগ করে বলেন, তাকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্বয়ং। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ষড়ঙ্গী এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে মারাত্মকভাবে জখম করেছেন রাহুল।

তবে রাহুল এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি যখন সংসদের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, তখন কিছু বিজেপি সাংসদ আমাকে ঢুকতে বাধা দেন। তারা আমাকে ধাক্কা দিতে থাকেন। আমার সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গেকেও ঢুকতে বাধা দেওয়া হয়। এর ফলে ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি তৈরি হয়।”খাড়গেও বলেছেন, বিজেপি এম’পি রা তাকে ধাক্কা দিয়েছেন। এতে তিনি মাটিতে পড়ে যান।

এনডিটিভি জানায়, ভারতের সাবেক মন্ত্রী ও সংবিধানের প্রধান স্থপতি হিসাবে বিবেচিত বি আর আম্বেডকরকে অবমাননা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে দুই পক্ষের এমপি’দের মধ্যে এইু তুলকালাম কাণ্ড হয়।ভারতের নতুন সংসদ ভবনের ছয়টি প্রবেশদ্বারের মধ্যে ‘মকর’ দ্বারে ঘটে সংঘর্ষ।

গত মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে এক ভাষণে অমিত শাহ আম্বেডকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বসেন। তিনি বলেছিলেন, এখন নতুন একটা প্রবণতা দেখা যাচ্ছে। সব বিষয়েই বার বার আম্বেডকর, আম্বেডকর করা হচ্ছে। এতবার সৃষ্টিকর্তার নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গলাভ হত।

শাহের এই মন্তব্যের পর থেকেই আম্বেডকর অবমাননার অভিযোগ তুলে তার বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদলগুলো। বৃহস্পতিবারও অমিত শাহের সেই মন্তব্যকে ঘিরে বিক্ষোভ শুরু হয় পার্লামেন্টে। আর তা থেকেই ঘটে ধস্তাধস্তির ঘটনা।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ