ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতে পেট্রোল পাম্পে ২ ট্রাকের সংঘর্ষ, ৭ জন জীবন্ত দগ্ধ

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০২:০৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০২:০৫:৩০ অপরাহ্ন
ভারতে পেট্রোল পাম্পে ২ ট্রাকের সংঘর্ষ, ৭ জন জীবন্ত দগ্ধ
ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন, যাদের মধ্যে ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আজমের রোডে একটি পেট্রোল পাম্পের বাইরে এ দুর্ঘটনা ঘটে।একটি সিএনজি ট্যাঙ্কার পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে ছিল, ট্রাকের ধাক্কায় সেটিতে আগুন ধরে যায়।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।এনডিটিভি লিখেছে, আগুনে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি যানবাহন পুড়ে যায়। ঘটনার পর বিশাল আগুনের শিখা এবং কালো ধোঁয়ার মেঘ কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যায়।প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, যে ট্রাকটি সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা দিয়েছিল, সেটি রাসায়নিক পদার্থ বহন করছিল। তাই খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।স্থানীয়রা বলছেন, দশ কিলোমিটার দূর থেকেও সেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর বিভিন্ন যানবাহনের জ্বালানির ট্যাংক বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ধারাবাকিভাবে।

ঠিক কতগুলো ট্রাক সেখানে পুড়েছে তা এখনও নিশ্চিত নয়। আহতদের অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও আহতদের দেখতে হাসপাতালে গেছেন।সামাজিক মাধ্যম এক্স-এ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং আহতদের যথাযথ যত্ন নেওয়ার নির্দেশ দেন।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা