ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

দ্য ইকনোমিস্ট’র বিচারে ২০২৪ সালের সেরা দেশ নির্বাচিত বাংলাদেশ

  • আপলোড সময় : ২০-১২-২০২৪ ০২:১৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৪ ০২:১৬:৩২ অপরাহ্ন
দ্য ইকনোমিস্ট’র বিচারে ২০২৪ সালের সেরা দেশ নির্বাচিত বাংলাদেশ
দ্য ইকনোমিস্ট’র বিচারে ২০২৪ সালের সেরা দেশ নির্বাচিত বাংলাদেশ বিটিশ সাময়িকী ‘দ্য ইকনোমিস্ট’র বিচারে ২০২৪ সালের সেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের কারনে এই স্বীকৃতি মিলেছে। ইকনোমিস্টের দাবি, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃতে বাংলাদেশে স্থিতিশীল হয়েছে অর্থনীতি, ফিরছে শান্তি-শৃঙ্খলা। সাময়িকীটির দাবি, এখন উদারপন্থী সরকারের পথে হাঁটছে ঢাকা।
প্রতিবছরই ডিসেম্বরে বর্ষসেরা দেশ নির্বাচিত করে ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকনোমিস্ট’। সেরা দেশ নির্বাচনে শীর্ষ ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারীদের নয় বরং বিবেচনা করা হয়েছে ১২ মাসের উন্নতির চিত্র। আর সেই বিচারে তাদের কাছে ২০২৪ সালের সেরা বাংলাদেশ।

বাংলাদেশকে সেরা নির্বাচনের কারন হিসেবে দেশে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে জুলাই-আগস্টে ছাত্র জনতার বিরত্বগাঁথা। প্রতিবেদনে বলা হয়, দেশের স্বাধীনতার একজনের নায়কের কন্যা একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দেয়া শেখ হাসিনা দমনপীড়ন আর ভোট জালিয়াতির মাধ্যমে স্বৈরশাসকে পরিণত হয়েছেন। তার ১৭ বছরের শাসনামলে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের চিত্র উঠে আসে।এছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার সবার সমর্থন নিয়ে কাজ করছে। ইকোনোমিস্ট বলছে, বাংলাদেশের বর্তমান সরকার শান্তি-শৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে। বর্তমানে ঢাকা হাঁটছে উদারপন্থি সরকার দিকে। দ্য ইকোনোমিস্টের দাবি, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি আশাব্যঞ্জক। প্রতিবেশি ভারতের সাথে সম্পর্ক মেরামত এবং নির্বাচনের রোডম্যাপ নির্ধার করাই আগামী বছর অন্যতম চ্যালেঞ্জ বলেও বলা হয়।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন বাংলাদেশ ও রানার্সআপ সিরিয়া ছাড়াও সেরা দেশের তালিকায় স্থান পেয়েছে পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে