ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

শাহরুখের পোজ করে আলোচনায় অমিতাভ

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৪:০১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৪:০১:৩১ অপরাহ্ন
শাহরুখের পোজ করে আলোচনায় অমিতাভ
ভারতের অন্যতম জনপ্রিয় শো কৌন বানেগা ক্রোড়পতি। এই শো’টির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের নাম। এখন শোটির ১৬তম সিজন চলছে। এবারও সঞ্চালকের দায়িত্বে রয়েছেন বিগ বি।প্রতি পর্বেই বিগ বি’র নান্দনিক উপস্থাপনা দর্শকদের বিনোদন দিয়ে থাকে। তবে সম্প্রতি শাহরুখ ভক্তদেরও দৃষ্টি আকর্ষন করলেন অমিতাভ। নিজের সিটে বসেই শাহরুখ খানের দু হাত মেলা আইকনিক পোজ দিলেন এই বর্ষীয়ান অভিনেতা।কৌন বানেগা ক্রোড়পতির ১৬তম সিজনে সম্প্রতি অমিতাভ বচ্চন শাহরুখ খানের জনপ্রিয় পোজ করে দেখালেন নিজের হট সিটে বসে বসেই! আর সেটা দেখেই মুগ্ধ হলেন দর্শকরা।কৌন বানেগা ক্রোড়পতির সিজন ১৬-এর সাম্প্রতিকতম পর্বে গুজরাটের এক কাফটসম্যান হর্ষ উপাধ্যায় হট সিটে বসেন। তিনি এদিন ১২ লাখ ৫০ হাজার সহ ৮০ হাজার টাকা বোনাস নিয়ে বাড়ি যান । এরপর রাঁচির রশ্মি কুমারী হট সিটে আসেন। কিন্তু বিগ বি যখন তার নাম প্রথমে ঘোষণা করেন তিনি চুপচাপ বসেই থাকেন।

ভাবেন, হয়তো ভুল করে তার নাম ডেকেছেন সঞ্চালক। এরপর তিনি যখন সত্যিটা বুঝে হট সিটে আসেন তখন অমিতাভ বচ্চন বলেন, ‘আমি ভাবলাম আমি বোধহয় ভুল নাম ডেকেছি। কাঁদবেন না প্লিজ। তাহলে আমার চাকরিটাই চলে যাবে।’
এরপর পেশায় ব্যাংকার এই প্রতিযোগীকে একাধিক প্রশ্ন করেন বিগ বি।সেখানেই শাহরুখ খানকে নিয়ে একটা প্রশ্ন করেন। তখনই তিনি তার সিটে বসে বসেই কিং খানের হাত ছড়ানো সেই বিখ্যাত পোজ করেন বিগ বি। তারপর শাহরুখের একটি ছবি দেখিয়ে তাকে বলতে শোনা যায়, ‘এই ছবি ওর বাড়ি মন্নতের সামনে। ওর যে লাখ লাখ দর্শনার্থীরা আসে ওর সঙ্গে দেখা করতে সেটার জন্য একটা উঁচু মঞ্চ বানিয়ে ওখান দাঁড়িয়ে এই পোজ করে দেয়। আর তাতেই লোক পাগল হয়ে যায়।’
শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সম্পর্কটা বেশ তিক্ত মধুর বলা যায়। কে বলিউডের সর্বকালের সেরা অভিনেতা, এমন বিতর্কে একসময় অমিতাভকে কটাক্ষ করতেও পিছপা হননি শাহরুখ। অমিতাভের ‘ডন’ রিমেক করে সেই আলোচনা তুঙ্গে তুলে আনেন কিং খান। এরপর বেশ লম্বা সময় দুজনের মনোমালিন্যের খবর এসেছে মিডিয়ায়। তবে সেসব এখন অতীত। দুজনের বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো। সুযোগ পেলেই শাহরুখ খান অমিতাভের প্রশংসায় যেমন পঞ্চমুখ হন, তেমনি অমিতাভও শাহরুখের প্রশংসার সুযোগ ফেলেন না। বলিউডে আইকনিক কিছু চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন এই দুই অভিনেতা। মোহাব্বাতে, বীর-জারা, কাভি খুশি কাভি গাম, ভুতনাথের মতো চলচ্চিত্রে দেখা গেছে দুজনকে।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি

মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি