ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

জোলানির মাথার বিনিময়ে ১ কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:২৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:২৬:১০ পূর্বাহ্ন
জোলানির মাথার বিনিময়ে ১ কোটি ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা ওরফে আবু মুহাম্মদ আল-জোলানির মাথার ওপর ১ কোটি ডলারের যে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সেটি তুলে নেয়া হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সিরিয়াা বর্তমান নেতার সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা বার্বারা লিফ।সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল।  দুপক্ষের বৈঠকে সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আলোচনা হয়।

 সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। দেশটির নতুন শাসকদের সঙ্গে প্রথম সরাসরি আনুষ্ঠানিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। দলটিতে ছিলেন মার্কিন পররাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা বার্বারা লিফ, প্রেসিডেন্টের হোস্টেজ বিষয়ক বিশেষ প্রতিনিধি রজার কারস্টেনস এবং জেষ্ঠ্য উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টাইন।পরে বৈঠকের বিষয়ে বিবৃতি দেন বার্বারা। তিনি বলেন তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারার সঙ্গে তাদের আলোচনা ভালো হয়েছে।দেশটির কোন গোষ্ঠী যেন সিরিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আল শারার মাথার ওপর ১ কোটি ডলারের যে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সেটি তুলে নেয়া হয়েছে বলেও জানান বার্বারা।
 
এদিকে সিরিয়ায় আইএস সদস্যদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, তাদের হামলায় নিহতদের মধ্যে গোষ্ঠীটির শীর্ষ নেতাও আছে।
এর আগে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন এইচটিএস প্রধান আহমেদ আল-শারা ওরফে আবু মুহাম্মদ আল-জোলানি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এত কিছুর পর এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া উচিত। কারণ এগুলো আগের সরকারকে লক্ষ্য করে আরোপ করা হয়েছিল। অত্যাচারীর সঙ্গে করা আচরণ ভুক্তভোগীর সঙ্গেও করা উচিত নয়।’তিনি আরও বলেন, এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখা উচিত নয়। এইচটিএস বেসামরিক নাগরিক বা এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানায়নি। তারা নিজেরাই আসাদ সরকারের অপরাধের শিকার।
 
প্রসঙ্গত, ১২ দিনের ঝটিকা আক্রমণে গত ৮ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা