ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

টিকটক নিয়ে দাম্পত্য কলহ, স্ত্রীর আত্মহত্যার পর স্বামীরও আত্মহত্যাচেষ্টা

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৮:৫৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৮:৫৯:৩৮ পূর্বাহ্ন
টিকটক নিয়ে দাম্পত্য কলহ, স্ত্রীর আত্মহত্যার পর স্বামীরও আত্মহত্যাচেষ্টা
টিকটক করা নিয়ে দাম্পত্য কলহের জেরে বরগুনায় গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্ত্রীর আত্মহত্যার পর স্বামীও আত্মহত্যাচেষ্টা করেন। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বরগুনার আমতলী পৌর শহরে এ ঘটনা ঘটে।মৃত গৃহবধূর নাম জুবেয়ারা জান্নাতি (১৭)। তিনি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকিবুল হাসানের মেয়ে।

এদিকে এ ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর তার স্বামী ইমন সরদারও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে চিকিৎসায় তিনি এখন আগের থেকে সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমতলী পৌর শহরের বাসিন্দা আল আমিন সরদারের ছেলে ইমন সরদার জুবেয়ারা জান্নাতি একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর জান্নাতি টিকটকে আসক্ত হয়ে পড়েন। এজন্য তিনি স্টাইল করতে পার্লারে গিয়ে চুল কাটেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ইমন তার স্ত্রী জান্নাতির চুল কেটে দিয়ে বাসা থেকে বের হয়ে যান। এই কিছুক্ষণ পর বাসায় ফিরে এসে জান্নাতিকে ঝুলন্ত অবস্থায় দেখেন। এ সময় তিনি জান্নাতীকে উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে বাসায় এসে ইমনও গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ইমরান সরদার বলেন, আমার স্ত্রীর চুল কেটেছি এবং পর্দায় থাকতে বলেছি। এছাড়া তাকে আর কিছুই করিনি। ঘরে বাজার না থাকায় তাকে বলে আমি ঘর থেকে বাজার করতে বের হই। পরে বাড়িতে এসে দেখি সে আত্মহত্যা করেছে। আমাকে ছেড়ে চলে যাওয়ায় আমার স্ত্রীকে ছাড়া আমি কীভাবে বাঁচব? তাই আমিও আত্মহত্যা করতে চেয়েছি।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা