ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

 হাসান আরিফের দ্বিতীয় জানাজা সকাল ১১ টায় , মেয়ে দেশে ফিরলে দাফন

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন
 হাসান আরিফের দ্বিতীয় জানাজা সকাল ১১ টায় , মেয়ে দেশে ফিরলে দাফন
মেয়ে দেশে ফেরার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তার কর্মক্ষেত্র সুপ্রিম কোর্টে শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে।প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বর্তমানে বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তার মেয়ে ২২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় দেশে পৌঁছাবেন।

ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শনিবার বেলা ১১টায় সুপ্রিমকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে।এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপদেষ্টা হাসান আরিফ মারা যান।হৃদ্‌রোগে আক্রান্ত হলে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার সময় তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৩টা ৩৫ মিনিটে চিকিৎসকরা হাসান আরিফকে মৃত ঘোষণা করেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এ এফ হাসান আরিফ। তখন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা