ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

মারা গেছেন রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট পিকলু

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৯:৫০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৯:৫০:১৩ পূর্বাহ্ন
মারা গেছেন রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট পিকলু
অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ড ‘অ্যাভয়েডরাফা’র রায়েফ আল হাসান রাফা।শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ফেসবুকে তিনি লিখেছেন, ‌‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফর্মেন্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।’
তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলেও জানান রাফা।শোক প্রকাশ করে রাফা লিখেছেন, ‌‘আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনি শিখিয়েছেন। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন, তার শূন্যতা কখনো পূরণ হবে না।’

পিকলুর মৃত্যুতে অনেকেই শোক জানাচ্ছেন। ফেসবুকে ব্যান্ড ভাইকিংস লিখেছেন, ‘আমরা একটি রত্ন হারিয়েছি। পিকলু ভাই, শান্তিতে থাকুন।’চলতি বছরের শুরুতেও একবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি ছিলেন এই গিটারিস্ট।পিকলুর পরিবারের সদস্যরা কেউ দেশে না থাকায় আপাতত মালিবাগের মাল্টিকেয়ার হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।রকস্ট্রাটা, জলি রজার্স, মাকসুদ ও ঢাকার মত ব্যান্ডের সঙ্গে বাজিয়েছেন পিকলু। সেশন গিটারিস্ট হিসেবেও অনেক ব্যান্ড এবং শিল্পীদের সঙ্গে তাকে দেখা গেছে। নব্বইয়ের দশকের প্রথম দিকে কিছুদিন তিনি ওয়ারফেজে ছিলেন। এরপর ১৯৯৯ সালে তিনি অর্থহীন ব্যান্ডে যোগ দেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই