ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০১:৩৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০১:৩৭:১০ অপরাহ্ন
ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল
সারা বছরজুড়েই বেশ আলোচনার মধ্যে ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। কারণ, তাদের দাম্পত্য জীবন নিয়ে যেন চর্চার শেষ ছিল না অনুরাগীদের মাঝে। এই বিচ্ছেদ জল্পনা আরও বাড়ে, যখন অভিষেককে ছাড়া শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় বের হতেন ঐশ্বরিয়া। এবার তাদের বিচ্ছেদ জল্পনা মৃদু করতে অন্যতম ভূমিকা রাখল তাদের একমাত্র কন্যা আরাধ্যা রাই বচ্চন। সদ্য আরাধ্যার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের নামী তারকা ও তাদের সন্তানেরা। সেখানে একসঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেক দুজনকেই। সঙ্গে ছিলেন শাহেনশাহ অমিতাভ বচ্চনও। শুধু তাই নয়, বলিউড কিং শাহরুখ খান ও তার ছোট ছেলে আব্রামও ছিল সেখানে।সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ঐশ্বরিয়া ও অভিষেককে একসঙ্গে নাচতে দেখে ভক্তরা আনন্দে আত্মহারা। ভিডিওতে আরাধ্যাকেও দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে তার বন্ধুদের সঙ্গে নাচ করতে। শাহরুখের ছেলে আব্রামও ছিল সেই দলে।

ভিডিওটি রীতিমতো ভক্তদের মন ছুঁয়ে দেয়। অনেকেই মনে করছেন মেয়ে আরাধ্যাই ঐশ্বরিয়াকে ও অভিষেকের সম্পর্ককে আবারও চাঙ্গা করে তুলেছে।অন্যান্য তারকাদের সঙ্গে তাদের দু’জনকে শাহরুখ খানের ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানে নাচতেও দেখা গেছে। শুধু তারাই নয়, সঙ্গে ছিলেন শাহরুখও। ছাত্র-ছাত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন নায়ক। উল্লেখ্য, শাহরুখের ছোট ছেলে আব্রামও ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছে। ঐশ্বরিয়া ও অভিষেকের পাশাপাশি শাহরুখকেও বাচ্চাদের নাচে উৎসাহ দিতে দেখা গেছে। এছাড়াও সাইফ আলি খান, কারিনা কাপুর খান, জেনেলিয়া এবং রীতেশ দেশমুখ, গৌরী এবং সুহানা খানও ধীরুভাই আম্বানি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ