ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বৈষম্যবিরোধীদের বৈঠক

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৫:০২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৫:০২:৪৩ অপরাহ্ন
জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বৈষম্যবিরোধীদের বৈঠক
জাতীয় ঐক্য সৃষ্টি এবং রাষ্ট্রপতির পদত্যাগসহ রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরই ধারাবাহিকতায় রোববার (২৭ অক্টোবর) জাতীয় পার্টি (কাজী জাফর)-এর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে সংগঠন দুটির নেতৃবৃন্দ।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীরা। আলোচনার বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল সেকেন্ড রিপাবলিকের প্রস্তাবনা, রাষ্ট্রপতির অপসারণ এবং জাতীয় ঐক্যের ধারাবাহিকতা বজায় রেখে সরকার পরিচালনার প্রক্রিয়া।

হাসনাত আব্দুল্লাহ জানান, "আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তোলার চেষ্টা করছি। ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছি, এবং তারা আমাদের মূল বিষয়গুলোতে সমর্থন জানিয়েছেন।"

রোববার গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, ও ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দেশের বর্তমান সংকট কাটিয়ে জাতীয় ঐক্যের ধারাবাহিকতা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য এসব বৈঠক অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা