ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

মারা গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার- জর্জ এসথ্যাম

  • আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৩:৪৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৩:৪৭:৪০ অপরাহ্ন
মারা গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার- জর্জ এসথ্যাম
ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে ফিফা বিশ্বকাপ জেতা জর্জ এসথ্যাম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব স্টোক সিটি ফুটবল ক্লাব।এসথ্যাম নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনাল ও স্টোক সিটির হয়ে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় দুই দশকের বেশি সময় মাঠ মাতিয়েছেন। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ১৯ আন্তর্জাতিক ম্যাচ। দেশটির প্রথম ও একমাত্র ফিফা বিশ্বকাপ জেতা দলের সদস্যও তিনি।
 
তবে তিনি স্টোকের কিংবদন্তি হিসেবেই ইংলিশ ফুটবলে বেশি পরিচিত। ১৯৭২ সালে লিগ কাপ ফাইনালে তার গোলে চেলসিকে হারিয়ে স্টোক প্রথম কোনো বড় শিরোপা জিতেছিল। ক্লাবটির হয়ে আট মৌসুমে ১৯৪টি ম্যাচ খেলেছেন এ মিডফিল্ডার। ১৯৭৭-৭৮ মৌসুমে ক্লাবটির ম্যানেজারের দায়িত্বও পালন করেন।দলবদলের পুরনো নিয়ম ভেঙে দেয়ার জন্য এসথ্যামের কাছে ইংল্যান্ডের ফুটবলাররা চিরকৃতজ্ঞ থাকবে। ক্লাব কর্তৃক জোর করে ধরে রাখা নিয়মের বিরুদ্ধে তিনি ১৯৫৯ সালে আট মাসের ধর্মঘট করেছিলেন। দলবদলের নিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বারস্থ হয়েছিলেন আদালতেরও। শেষ পর্যন্ত তিনি সফল হন এবং নিউক্যাসল থেকে মুক্ত হয়ে যোগ দেন আর্সেনালে। এরপর পরিবর্তন আসে দলবদলের নিয়মেও।
 
ফুটবলে অবদান রাখার জন্য ১৯৭৩ সালে এসথ্যাম ‘অফিসার অব দ্য ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কার জেতেন।এদিকে ক্লাব কিংবদন্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্টোক সিটি ফুটবল ক্লাব। তার সম্মানার্থে শেফিল্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলোয়াড়রা কালো ব্যাজ পরবেন।  

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী