ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ- মোহাম্মদ সেলিম উদ্দিন

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:৪৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:৪৩:৪১ অপরাহ্ন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ- মোহাম্মদ সেলিম উদ্দিন
রাজনীতির দীর্ঘ পথ-পরিক্রমা ও উত্থান-পতনে প্রমাণ হয়েছে জামায়াতে ইসলামী জনগণের দল, গণমানুষের দল ও মানুষের প্রাণপ্রিয় কাফেলা; তাই আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।গতকাল শনিবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে রূপনগর থানা জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, ‘আমরা গর্বের সঙ্গে এবং সচেতনভাবে দাবি করতে পারি যে, আমরা জ্ঞাতসারে কোনো মানুষের ক্ষতি করিনি বা কখনো করব না। বিগত ৫৩ বছরের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, জামায়াতের লোকেরা কোনো প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, মদ, জুয়া, পাশবিকতা, পশু সংস্কৃতি এবং মানবতাবিরোধী অপরাধসহ কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না বা এখনো নেই। কিন্তু পতিত স্বৈরাচার আমাদেরকেই বিশেষভাবে টার্গেট করে জুলুম-নির্যাতন চালিয়েছে। আমাদের ওপর অন্যায়ভাবে আক্রমণ চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী অপশাসনে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, গুপ্তহত্যাসহ আমাদের শীর্ষ নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়ার কারণে আমরা রাজপথে দাঁড়াতে পারিনি। আমাদেরকে ঈদ ও জু’মার নামাজ; এমনকি রোজা পর্যন্ত রাখতে দেওয়া হয়নি।ভেবেছিল তারাই কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু ছাত্র-জনতার বিপ্লবে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে।’‘তারা আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহই তাদেরকে পরাভূত করেছেন। প্রমাণিত হয়েছে জামায়াত একটি ন্যায়নিষ্ঠ, আদর্শবাদী এবং মানবতার বন্ধু রাজনৈতিক দল’, যোগ করেন জামায়াতের এই নেতা। তিনি আরও বলেন, ‘আমরা ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, সুদের মহাজনী কারবার এবং অপশাসন-দুঃশাসনের বিপরীতে দেশে একটি আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় আপসহীন। আমরা মানবরচিত মতবাদের বিপরীতে দেশকে কুরআন-সুন্নাহর আলোকে ইসলামীর কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র এবং শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের অধিকারের নিশ্চয়তা থাকবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। সকল নাগরিক আইনের আশ্রয় গ্রহণের সমাজ অধিকার ভোগ করবেন।’

সেই কাঙ্ক্ষিত বিপ্লব ও সমাজ পরিবর্তনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে সকলের প্রতি আহবান জানান ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।থানা আমির আবু হানিফের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোশাররফ হোসেন ভূঁইয়ার পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন ও প্রকৌশলী সিরাজুল ইসলাম, পল্লবী উত্তর থানা আমির মাওলানা সাইফুল কাদের ও পল্লবী দক্ষিণ থানা আমির অধ্যাপক আশরাফুল আলম প্রমূখ।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল