ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ১২:৫৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ১২:৫৫:২৫ অপরাহ্ন
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ফরহাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।নিহত ফরহাদ একটি প্রাইভেটকারের চালক ছিলেন। তার মরদেহ উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া থানা পুলিশ।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ঘন কুয়াশা পড়ে। সকাল ৯টা পর্যন্ত হাসাড়া, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার অভিমুখে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় যানবাহনগুলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস অন্তত ১৫ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযানে যাই। একাধিক স্পট থেকে বাসযাত্রীসহ ১০-১৫ জন আহতকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘক্ষণ যানচলাচল ব্যাহতের পর সকাল ১০টায় স্বাভাবিক হয়েছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা