ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় মুয়াজ বিন নূর - তিন দিনের রিমান্ডে

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৩:০০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৩:০০:২৭ অপরাহ্ন
ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় মুয়াজ বিন নূর - তিন দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থি মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট।রোববার ২২ ডিসেম্বর সকালে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নেয়া হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়।পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি। মোয়াজ বিন নুর উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।এরও আগে গত বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সাদপন্থি ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন আলমি শুরার সদস্য এস এম আলম হোসেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সারা দেশের সাদ অনুসারীদের ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠেই জোড় পালনের ঘোষণা দেন। এ উপলক্ষে হাজার হাজার সাদ অনুসারী মুসল্লি গত মঙ্গলবার ১৭ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ইজতেমা মাঠের চারপাশে জড়ো হন। ওয়াসিফুল ইসলামের হুকুমে সেদিন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাজার হাজার সাদ অনুসারীরা অস্ত্রশস্ত্র নিয়ে ইজতেমা মাঠে ঘুমন্ত সাধারণ মুসল্লিদের (জুবায়েরপন্থি) ওপর অতর্কিত হামলা চালান। এতে ৪ জন নিহত এবং শতাধিক আহত হন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী