ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

বিসিসির সঙ্গে এনআইডি সেবার চুক্তি বাতিল করল ইসি

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৪:২৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৪:২৩:৫৭ অপরাহ্ন
বিসিসির সঙ্গে এনআইডি সেবার চুক্তি বাতিল করল ইসি
শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য-উপাত্ত যাচাইয়ের চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২২ ডিসেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন হতে ১৮৩টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এনআইডি তথ্য-উপাত্ত যাচাই সেবা নিচ্ছে। যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর ইসির সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এ বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তির শর্তানুযায়ী দ্বিতীয় পক্ষ অর্থাৎ বিসিসি কোনো অবস্থাতেই ইসির তথ্য-উপাত্ত অন্য কোনো ব্যক্তিসত্তা বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময় বিক্রি কিংবা অন্য কোনো পন্থায় দিতে পারবে না। তারপরও বিসিসি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে।এতে আরও বলা হয়, এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তা দেয়নি। পরবর্তী সময়ে ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। তারপর বিসিসি যে জবাব দিয়েছে তা নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক হয়নি। অন্যদিকে চুক্তি অনুযায়ী ফি বা চার্জ নির্ধারিত সময়ে পরিশোধ না করা চুক্তি বাতিলযোগ্য হয়েছে বলে কমিশনের কাছে বিবেচিত হয়েছে।

এ জন্য গত শুক্রবার বিসিসির সঙ্গে থাকা চুক্তিটি বাতিল করেছে নির্বাচন কমিশন এবং বিসিসিকে দেয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া চিঠি দেয়ার ১৫ দিনের মধ্যে ইসির সব পাওনা পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার