ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের অবস্থান, যানজটে নাকাল জনজীবন

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৪:৫০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৪:৫০:৫৪ অপরাহ্ন
শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের অবস্থান, যানজটে নাকাল জনজীবন
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অন্য সব মেডিকেলের প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের প্রশাসনিক ভবন ছেড়ে সড়কে অবস্থান নেন তারা। ট্রেইনি চিকিৎসকরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসকের পক্ষে ২৫ হাজার টাকা ভাতায় জীবন ধারণ সম্ভব নয়। এ অবস্থায় ভাতার পরিমাণ ৫০ হাজার টাকায় উন্নীতের দাবি তাদের।

এদিকে হঠাৎ এমন অবরোধে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।জানা যায়, সকালে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন চিকিৎসকরা। পরে দুপুর ১টার দিকে অবরোধ করেন শাহবাগ।  তাদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে হাসপাতালের আশপাশের এলাকা।আন্দোলনকারীরা বলছেন, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বেসরকারি চিকিৎসকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে।
 
পরে বিএসএমএমইউ'র উপাচার্যসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তারা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দেন। তবে তাতেও সড়ক ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা।এদিকে হঠাৎ সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অসংখ্য মানুষ। শত শত যানবাহন আটকা পড়ে সড়ক জুড়ে।ভাতা বৃদ্ধির দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছেন বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। আন্দোলনের মুখে ২০ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করে বিগত সরকার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা