ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৫:২২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৫:২২:৪৪ অপরাহ্ন
গুলি করে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করলো যুক্তরাষ্ট্র
লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান নিজেদের গুলিতেই বিধ্বস্ত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। ক্রু সদস্যদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।এতে আরও জানানো হয়েছে, এফ/এ-১৮ হর্নেট বিমানটি রণতরি 'ইউএসএস হ্যারি এস ট্রুম্যান' থেকে উড্ডয়ন করে। এ সময় ভুলবশত ক্রুজার 'ইউএসএস গেটিসবার্গ' থেকে সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।এক বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নানামুখী সামরিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হয়ে উঠেছে লোহিত সাগর। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী বারবার লোহিত সাগর ও এডেন উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করে আসছে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নৌবাহিনীর প্রধান যুদ্ধজাহাজ প্রায় সার্বক্ষণিক উপস্থিত রাখছে। তারা অজুহাত দিয়ে আসছে, হুথিরা বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ লোহিত সাগরে তাদের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে আসছে।
এদিকে, যুদ্ধবিমান বিধ্বস্তের দিনেও যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। রাজধানী সানায় একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল স্থাপনায় আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, যুক্তরাষ্ট্র একমুখী অ্যাটাক ড্রোন ও একটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করেছে।তবে ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিরা বার বার বলে আসছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েল ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ করবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা