ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে: রিজভী

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৫:২৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:২৬:৫৯ অপরাহ্ন
রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকার গ্রহণযোগ্যতা হারাবে: রিজভী
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের কাটাশুর এলাকায় আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।রিজভী বলেন, 'আমরা খবরের কাগজে দেখছি, জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে। ভালো কথা, গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি, যে কোনো রাজনৈতিক দল করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এটা করছেন, বৈষম্যবিরোধী ছাত্ররা, যারা নেতৃত্ব দিয়েছে, তারা যদি দল করে খুবই ভালো কথা। কিন্তু এটা যেন আবার রাজকীয় দল না হয়। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট হবে।'

রিজভী আরও বলেন, 'আমরা একটি জিনিস দেখছি, এই দলকে সুসংগঠিত করার জন্য ইতোমধ্যে যে কমিশনার-কাউন্সিলরদের বাদ দেওয়া হয়েছে, তাদের সেখানে নেওয়া হবে এমন কথা হচ্ছে। আওয়ামী লীগের আমলে শেষ যে কাউন্সিলর বা পৌর নির্বাচন, মেয়র নির্বাচন হয়েছে, যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে তারা তো অধিকাংশ ক্রিমিনাল (অপরাধী), জুলাই-আগস্ট বিপ্লবে এরা রিভলবার, চাকু, ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদের আক্রমণ করেছে। ওদের গুলিতেও অনেকে মারা গেছে। তারা যদি কোনো দলের অস্তিত্বের নির্ণায়ক হয়, তাহলে খারাপ বার্তা যাবে জনগণের কাছে।'কোনো ভদ্রলোক নির্বাচিত হোক শেখ হাসিনা চাননি, উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, 'তিনি অবাধ-সুষ্ঠু নির্বাচন চাননি, তার কিছু গুণ্ডা-পাণ্ডা হলেই চলবে। সেই কারণে সারা দেশে তিনি বেছে বেছে কাউন্সিল সিলেকশন দিয়েছেন। তাদের নির্বাচন কমিশন নির্বাচিত ঘোষণা করেছে। তারা যদি কোনো রাজনৈতিক দলে গিয়ে দল সংগঠিত করে, ওটা তো অপরাধীদের সংগঠন হবে।'

ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির ৪৫০ ছেলে মারা গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, 'বিএনপির সঙ্গে ছল-চাতুরি করে কোনো লাভ হবে না। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার। তাদের যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসেছে, সমর্থন দিয়ে এসেছে। কেন জানি মনে হচ্ছে, রোডম্যাপ প্রলম্বিত ম্যাপ। আমার মনে হয়, এটি সাধারণ মানুষের কাছে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, কোনো উদ্দেশ্য আছে কি না?'

রিজভী আরও বলেন, 'জনগণ কিন্তু উটপাখির মতো বালির নিচে মাথা গুঁজে রাখেনি। জনগণ কিন্তু চোখ খোলা রেখেছে। যারা গণতন্ত্রের পক্ষের মানুষ, তাদের দিক থেকে যদি কোনো ভুল হয়, তাহলে কিন্তু বড় ধরনের খেসারত দিতে হবে। শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছে, সে দেশে থেকে তিনি অনেক ষড়যন্ত্র করছেন। সেই দেশ ও সেই দেশের মিডিয়াকে প্রভাবিত করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপতথ্য-অপপ্রচার করছেন। শুধুমাত্র বিএনপির বিরুদ্ধেই তারা অপপ্রচার করছে না, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তারা অপপ্রচার করছে।'

'আমরা আলোচনা করছি সরকারের সঙ্গে, সমালোচনা করছি, অনেক বিষয়ে নিন্দা জানাচ্ছি, অনেক বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি, এটা আমাদের নিজেদের প্রক্রিয়ায় করছি। বাইরের কোনো বিপদ এলে আমরা একসঙ্গে বসছি, কথা বলছি। এই কারণে অন্তর্বর্তী সরকারকে অনেক মেপে মেপে পা ফেলতে হবে। যদি ভুল হয়, ইতিহাস যেমন আমাদের ক্ষমা করবে না, বাইরের শত্রু আমাদের কাউকে ক্ষমা করবে না। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে,' বলেন রিজভী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা