ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ঘন কুয়াশা: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন
ঘন কুয়াশা: মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
ঘন কুয়াশায় ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে প্রাইভেটকারের ধাক্কার পর পেছনে থাকা কাভার্ডভ্যান ধাক্কা দেয় কারটিকে। এতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারানো কারটিকে ধাক্কা দয়ে। এতে প্রাইভেটকারের এক নারী নিহত এবং চালকসহ আরও ৫ জন আহত হন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা