ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৮

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৩৭:০৭ পূর্বাহ্ন
ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৮
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ মিনাস গেরাইসে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩৮ জন এবং আহত হয়েছেন আরও ৯ জন। দক্ষিন আমেরিকার বৃহত্তম এই দেশটির ইতিহাসে ২০০৭ সালের পর কোনো একটি সড়ক দুর্ঘটনায় এত বেশি প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ)।

পুলিশসূত্রে জানা গেছে, শনিবার রাতে সাওপাওলো শহর থেকে উত্তরপূর্বাঞ্চলীয় বাহিয়া প্রদেশের ভিতোরিয়া দা কনকুইস্টা শহরের দিকে যাচ্ছিল বাসটি। বাসটি মিনাস গেরাইস প্রদেশে প্রবেশের পর বাসের একটি চাকা বিস্ফোরিত হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রায় একই সময় সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির এবং তাতে আগুন ধরে যায়।এ সময় বাসটিকে পেছন থেকে বাসটিকে একটি গাড়িও আঘাত করেছিল। ভেঙেচুরে আগুন ধরে গিয়েছিলো সেই গাড়িতেও। তবে গাড়িটির যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সংঘর্ষের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ট্রাকটি। বাসটিতে আগুন ধরে যাওয়ার কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় অগ্নি নির্বাপক বাহিনী (ফায়ার সার্ভিস)। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যালোন্সো ভিয়েরিয়া জুনিয়র এএফপিকে বলেন, দুর্ঘটনার কারণে অনেক যাত্রী বাসটির ভেতর আটকা পড়েছিলেন, আগুন ধরে যাওয়ার পর বের হতে না পড়ায় জীবন্ত দগ্ধ হয়েছেন অনেকে।মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন অ্যালোন্সো ভিয়েরিয়া জুনিয়র।

মিনাস গেরাইসের গভর্নর সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবে প্রাদেশিক সরকার।ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় গভীর শোক জানিয়ে বলেছেন, “আমাদের হৃদয় সবসময় এ দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে রয়েছে।”

এর আগে গত নভেম্বরে ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ আলাগোয়াসের পার্বত্য এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। এতে নিহত হয়েছিলেন ১৭ জন।

সূত্র : এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা