ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা চায় ভোট দিতে -মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১০:০৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১০:০৪:০৪ পূর্বাহ্ন
সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা চায় ভোট দিতে -মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিগত দেড় দশক সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের সেই ভোটের অধিকার ফিরিয়ে দেবে। তিনি বলেন, আমরা সংস্কার তো চাই। ২০১৬ সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছিলেন। এরপর তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফাই সংস্কার। সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা চায়, তারা যেন ভোট দিতে পারে। আমাদের দেশটা যেন শান্তিতে থাকে। জিনিসপত্রের দাম যেন কম হয়। মারামারি যেন না হয়। চুরি-ডাকাতি যেন না হয়।

গতকাল রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল মাঠে ‘সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের’ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা ক্ষমতায় গেলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করব। আমরা ভোট দিতে পারলে সঠিক লোক নির্বাচন করতে পারব এবং সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো ভালো কাজ করবেন। তিনি বলেন, ছাত্রদের ধন্যবাদ দিতে চাই। আমাদের ভাইরা ১৫ বছর লড়াই-সংগ্রাম করেছে। তারা বুকের রক্ত ঢেলে দিয়ে আবারও আমাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে দেশটাকে গড়ে তুলব।

মির্জা ফখরুল আরও বলেন, তাদের (আওয়ামী লীগ) নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের নেতারাও পালিয়েছে। যারা রয়েছে, তারা দুর্নীতির দায়ে আটকা পড়েছে। তিনি বলেন, ভারত থেকে এখন হাসিনা ষড়যন্ত্র করছেন। মিথ্যা প্রচার চালাচ্ছেন।
বোদা-দেবীগঞ্জ উপজেলা এবং পঞ্চগড় পৌর শাখা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বক্তব্য দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা