ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
দুর্নীতির অভিযোগ

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১১:২০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১১:২০:০২ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ
যুক্তরাজ্যের লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে মন্ত্রিসভার কর্মকর্তারা। এই ঘটনা ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সানডে টাইমস'-এ প্রকাশিত হলে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টিউলিপকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বিষয়টি জনসমক্ষে আসে রোববার (২২ ডিসেম্বর)। অভিযোগ রয়েছে, ২০১৩ সালে রাশিয়ার সাথে বাংলাদেশের রূপপুর বিদ্যুৎকেন্দ্রের চুক্তিতে মধ্যস্থতা করতে সহায়তা করেছিলেন টিউলিপ। যেখানে প্রায় ১ বিলিয়ন পাউন্ড ঘুষ লেনদেনের তথ্য উঠে এসেছে।  

২০১৩ সালের একটি ছবিতে দেখা যায়, মস্কোর ক্রেমলিনে শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে চুক্তি স্বাক্ষরের সময় টিউলিপ উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, এই চুক্তিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।  

বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক। শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। শেখ হাসিনার সঙ্গে টিউলিপের যোগসূত্র ও তার ভূমিকায় তদন্ত আরও গভীর হয়েছে।  

টিউলিপের দাবি, তিনি মস্কো গিয়েছিলেন তার খালা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।  

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, টিউলিপের উপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থা অটুট রয়েছে। তিনি তার বর্তমান মন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন। তবে বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।  

টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মন্ত্রী এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রধান দায়িত্ব পালন করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম