ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ‘সব আরোহীর মৃত্যু’

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১২:৩৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১২:৩৮:২৫ অপরাহ্ন
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ‘সব আরোহীর মৃত্যু’
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রামাদোতে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে আরোহী সবাই নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার (২২ ডিসেম্বর) পর্যটন শহর গ্রামাদোয় এ ঘটনা ঘটে। খবর, রয়টার্সের।গ্রামাদো শহরটি রিও গ্রান্দে দো সুল রাজ্যে অবস্থিত। রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, দুর্ভাগ্যবশত বিমানটির আরোহীদের কেউ বেঁচে নেই বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

রাজ্যের বেসামরিক পুলিশের স্বরাষ্ট্র বিভাগের পরিচালক ক্লেবার দোস সান্তোস লিমা বলেন, নাগরিক সুরক্ষা সংস্থার পক্ষ থেকে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমানের কোনো আরোহী জীবিত নেই।জানা গেছে, বিমানটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। পরে সেটি আরেকটি বাড়ির দ্বিতীয় তলায় আছড়ে পড়ে। এরপর আসবাবের একটি দোকানের ভেতরে গিয়ে বিধ্বস্ত হয়। বিমানের ধ্বংসাবশেষ ছিটকে কাছের একটি হোটেলের কাছে চলে যায়।এদিকে, বিধ্বস্ত বিমানের কারণে সৃষ্ট আগুন থেকে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বিমানটি রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের আরেকটি পর্যটন শহর ক্যানেলা থেকে উড্ডয়ন করেছিল। গ্রামাদো ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটন শহর, বিশেষ করে বড়দিনের সময় সেখানে পর্যটকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা