ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান, আটক ১৭৫

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ১২:৪৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ১২:৪৫:১৪ অপরাহ্ন
দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান, আটক ১৭৫
ভারতের রাজধানী দিল্লিতে ১৭৫ জন বাংলাদেশি অভিবাসীকে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বৈধ নথিপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এ সমস্যার সমাধানে দিল্লি পুলিশের বিভিন্ন শাখার সমন্বয়ে গঠন করা হয়েছে একাধিক দল। এই দলগুলো যৌথভাবে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ অভিবাসীদের সনাক্ত ও আটক করছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে দিল্লির বাইরের এলাকাগুলোতে ১২ ঘণ্টার বিশেষ অভিযান শুরু করা হয়। বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের শনাক্ত করতে এই অভিযান পরিচালিত হয়েছে।

এর আগে, গত ১১ ডিসেম্বর থেকে দিল্লিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। ১৩ ডিসেম্বর তারা জানায়, শহরে এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান আরও চলবে, এবং বৈধ নথি ছাড়া অবস্থানরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম