ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ইভিএম নিয়ে আর কোনো প্রশ্ন আসে না,বদিউল আলম মজুমদার

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০১:৩২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০১:৩২:৪৮ অপরাহ্ন
ইভিএম নিয়ে আর কোনো প্রশ্ন আসে না,বদিউল আলম মজুমদার
 নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে আর কোনো প্রশ্ন আসে না’’। তিনি জানান, ‘‘নির্বাচনে ইভিএম ব্যবহার না করার বিষয়ে নির্বাচন কমিশনও একই মত প্রকাশ করেছে, আমারও তার সঙ্গে একমত।’’রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ, নির্বাচন বিশেষজ্ঞ ডা. মো. আবদুল আলীম, সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, ছাত্র প্রতিনিধি সাদিক আরমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।মতবিনিময় সভায় বদিউল আলম মজুমদার বলেন, ‘‘প্রশাসন আর কোনো পক্ষের হয়ে কাজ করতে চায় না। প্রশাসনের কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন চান এবং তারাই দায়িত্ব পালন করবেন।’’তিনি আরো জানান, ‘‘এ সভায় আমরা বিভিন্ন খাতের প্রতিনিধিদের সুপারিশ ও অভিজ্ঞতা শুনেছি এবং নির্বাচন কমিশন, সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, ভোটার তালিকা, রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র, নির্বাচনীয় অপরাধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেছি।’’

বদিউল আলম মজুমদার বলেন, ‘‘আমরা আশা করছি যে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে পেশ করতে পারবো।’’তিনি আরো জানান, ‘‘বর্তমান নির্বাচন কমিশনকে আমরা সমর্থন করি এবং তাদের মাধ্যমে আমরা জাতিকে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার পাওয়ার আশা করছি।’’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসফিকুজামান আফতাব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী