ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

৬ ট্রাকের সংঘর্ষ, একজনের মৃত্যু

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০২:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০২:৪৪:২৪ অপরাহ্ন
৬ ট্রাকের সংঘর্ষ, একজনের মৃত্যু
ঘন কুয়াশার কারণে নাটোর সদর উপজেলার ডাল সড়কে ৬টি ট্রাকের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হুসাইন (৩৫) নামে এক রিকশাচালক মারা গেছেন।সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে রিকশাচালক হুসাইন মারা যায়।নিহত হুসাইন ঝিনাইদহের কালীগঞ্জের সিদ্দিকের ছেলে।ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও ৪টি ট্রাক দুর্ঘটনা কবলিত ২টি ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনা কবলিত ৫টি ট্রাক রাস্তায় ও ১টি ট্রাক খাদে পড়ে যায়। এতে ৭ জন গুরুতর আহত হন।

সাদ্দাম হোসেন আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের একজন রিকশাচালক হুসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে