ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

স্ট্রোকের পর বদলে গেল ভাষা

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০২:৪৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০২:৪৯:৩০ অপরাহ্ন
স্ট্রোকের পর বদলে গেল ভাষা
এক ব্রিটিশ মহিলা স্ট্রোক করার পর ইতালীয় ভাষায় বলতে শুরু করেছেন যদিও তিনি কখনও এই ভাষা শেখেনি বা ইতালি যাননি।৫৮ বছর বয়স্ক অলথিয়া ব্রাইডেনকে এক সন্ধ্যায় তার স্বামী উইনস্টনের অচেতন অবস্থায় পান।ওই দিন তিনি স্ট্রোকের শিকার হয়েছিলেন।  উইনস্টন বলেন, স্ত্রী কথা বলতে পারছিল না দেখে তিনি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকেন। প্রাথমিক চিকিৎসার পর গত ৩০ জুলাই গলায় সার্জারির জন্য অলথিয়াকে আবার হাসপাতালে ভর্তি করা হয়। এই অপারেশনের পর অলথিয়া তিন মাস কথা বলতে পারেননি। পরে যখন তিনি কথা বলতে শুরু করেন তখন ইতালীয় ভাষা বলতে থাকেন। ডাক্তাররা বলছেন অলথিয়া ‘ফরেন অ্যাকসেন্ট সিন্ড্রোমে’ আক্রান্ত। এটি একটি বিরল রোগ। যেখানে একজন ব্যক্তির কথা এমনভাবে শোনায় যেন তারা বিদেশি উচ্চারণে কথা বলছে। যদিও সেই ভাষা তারা কখনো শেখেনি।

অলথিয়া বলেন, আমার স্ট্রোকের পর তিন মাস ধরে আমি ভেবেছিলাম যে আমি আর কখনও কথা বলতে পারব না... আমার মনে হচ্ছিল  আমি এক ধরনের খোলসবন্দী হয়ে গেছি। আমার গলায় সার্জারির পর, এক নার্স আমার হাসপাতাল বেডে রুটিন পরীক্ষা করতে এসেছিলেন এবং তখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমি কথা বলা শুরু করলাম। এই ঘটনায় তিনি যেমন হতবাক ছিলেন, আমিও তাই।তিনি বলেন, ডাক্তাররা এবং হাসপাতালের কর্মীরা তার বিছানার চারপাশে জড়ো হয়েছিলেন তার কথা শুনতে। যত বেশি আমি কথা বলছিলাম, তত বেশি আমরা সবাই বিভ্রান্ত হচ্ছিলাম। তারা আমাকে জিজ্ঞেস করেছিল, আমার স্ট্রোকের আগে কি ইতালীয় উচ্চারণে কথা বলতাম কিনা... সবকিছুই খুব দ্রুত ঘটছিল, আমি বিভ্রান্ত ছিলাম।

দিনগুলো যত যচ্ছিল, আমার ইতালীয় উচ্চারণ তত স্পষ্ট হয়ে উঠছিল এবং আমি কথা বলার সময় যে শব্দগুলো তৈরি করছিলাম তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমি অবাক হয়ে যাই যে আমি ইতালীয় ভাষাও বলতে পারি... যা আমি কখনও শিখিনি বা কখনও বলিনি। আমি জানি না কেন আমি এটি করছি- আমার মস্তিষ্ক ইংরেজি শব্দকে ইতালীয়তে রূপান্তরিত করে।তিনি বলেন, স্ট্রোকের পর এই সিন্ড্রোম নিয়ে জীবনযাপন করা কঠিন। আমি এমনকি যখন আমি ভাবি তখনও মাথায় ওই উচ্চারণ শুনতে পাই। আমি প্রতিদিন সকালে আশা করি যে আমার পুরানো কণ্ঠ ফিরে আসবে।ডাক্তাররা বলছেন, ফরেন অ্যাকসেন্ট সিন্ড্রোম (এফএএস) একটি বিরল রোগ যেখানে একজন রোগী হঠাৎ বিদেশি উচ্চারণে কথা বলতে শুরু করে যে ভাষাটিতে ওই ব্যক্তি আগে কখনও কথা বলেনি।

এফএএস সাধারণত স্নায়ুতন্ত্রে ক্ষতির কারণে হতে পারে। স্ট্রোক বা মাথার আঘাত ইত্যাদি কারণে, মস্তিষ্কের যে অংশ কথা বলা বা শব্দ তৈরি করে সে অংশে কোনো ক্ষতি হলে এই সমস্যা দেখা দিতে পারে। মস্তিষ্কের টিউমারের কারণেও এই সমস্যা হতে পারে।এফএএস আক্রান্ত সব রোগী যে বিদেশি কোনো ভাষায় কথা বেলন তা কিন্তু নয়। স্বরবর্ণের উচ্চারণে পরিবর্তন, ব্যঞ্জনবর্ণের উচ্চারণে অসুবিধা, স্বর এবং সুরে পরিবর্তন, একঘেঁয়ে কথা বলা এই সব সমস্যাও হতে পারে।  এই রোগের চিকিৎসা খুবই সীমিত। কিছু রোগী সম্পূর্ণভাবে তাদের আগের অবস্থায় ফিরে আসতে পারে, অনেকে পারেন না। ১৯০৭ সালে প্রথম এই রোগ চিহ্নিত হওয়ার পর থেকে মাত্র ১০০টি এমন কেস নথিভুক্ত করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা