ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কুমিল্লায় মুক্তিযোদ্ধার ওপর হামলা চালালো কারা?

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০২:৫০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০২:৫০:৪৯ অপরাহ্ন
কুমিল্লায় মুক্তিযোদ্ধার ওপর হামলা চালালো কারা?
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার পর তিনি নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে ফেনী চলে গেছেন। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা থেকে তিনি ফেনীতে চলে যান বলে জানিয়েছেন তার পরিবার। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, কে বা কারা এই হামলা চালিয়েছে।

পারিবারিক সূত্র ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, বহু বছর আগে স্কুল কমিটির নির্বাচনের কারণে কানুর সঙ্গে জামায়াত সমর্থক আবুল হাসেমের বিরোধ ছিল। তারই লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। যদিও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান জানিয়েছেন, হামলাকারীরা সরাসরি তাদের দলের কর্মী নয়, তবে তারা জামায়াতকে সমর্থন করে থাকতে পারেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনীতে এক নিকটাত্মীয়ের কাছে রয়েছেন কানু। মারধরে তিনি বেশ আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ও প্রশাসন যদি নিরাপত্তা নিশ্চিত করে, তবে তিনি চৌদ্দগ্রামে ফিরে আসবেন।

এ ঘটনার প্রেক্ষিতে, গতকাল রোববার উপজেলার পাতড্ডা গ্রামে এক মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা