ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ক্যাটরিনা ফাঁস করলেন গোপন তথ্য

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৩:০১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৩:০১:২৭ অপরাহ্ন
ক্যাটরিনা ফাঁস করলেন গোপন তথ্য
সম্প্রতি শিরডি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তার স্বামী ভিকি কৌশল। এ ছাড়া শাশুড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন তথ্য শেয়ার করেছেন ক্যাটরিনা। সাধারণত শাশুড়ির প্রশংসা খুব কমই শোনা যায়, তবে ক্যাটরিনা কাইফ এই বিষয়ে ভিন্ন। তিনি বলেছেন, ভিকি কৌশলের মতো স্বামী এবং এমন একটি শাশুড়ি পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। 

ক্যাটরিনা জানান, তার শাশুড়ি চুলের জন্য একটি বিশেষ তেল তৈরি করেন, যা ঘরোয়া উপাদান দিয়ে বানানো হয়। শাশুড়ি পিয়াজ, আমলা, অ্যাভোকাডোসহ আরও কয়েকটি উপাদান মিশিয়ে তেল তৈরি করেন, যা চুলের জন্য খুবই কার্যকরী। ক্যাটরিনা বলেন, তিনি স্কিন কেয়ার পছন্দ করেন, কারণ তার ত্বক সেনসিটিভ এবং তা বেশি যত্ন নেওয়ার প্রয়োজন। 

ক্যাটরিনার শ্বশুরবাড়ির লোকেরা তাকে আদর করে "কিট্টো" বলে ডাকেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের একটি রাজবাড়িতে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ গাঁটছড়া বাঁধেন। বিয়ের আগের দিন পর্যন্ত তাদের সম্পর্কের কথা গোপন ছিল, তবে এখন তারা একসঙ্গে সময় কাটানো এবং পরিবারের সঙ্গে সম্পর্কের বিষয়ে খোলামেলা আলোচনা করছেন। 

সূত্র: আনন্দবাজার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা