ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইতিহাসের এই দিনে ‘রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়’

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন
ইতিহাসের এই দিনে ‘রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়’
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আর এই গুরুত্বের কথা মাথায় রেখেই ‘দৈনিক আমাদের সময়’র পাঠকদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসে এই দিনে’।
আজ বুধবার, ২৩ অক্টোবর ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাসের পাতায় ২৩ অক্টোবরের ঘটনাবলি:

১১৫৭ - ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।

১৫২০ - অভিষিক্ত হন জার্মানির রাজা প্রথম কার্লোস।

১৬৮১ - ফরাসি সেনাবাহিনী স্টাটসবুর্গ দখল করে।

১৭৬৪ - বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেন।

১৭৯০ - হাইতিতে দাস বিদ্রোহ হয়।

১৮১৪ - ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।

১৮৫৩ - রুশ-তুরস্ক মহাযুদ্ধ শুরু হয়।

১৯১৫ - যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভোটাধিকারে দাবিতে ২৫ হাজার নারীর মিছিল।

১৯১৮ - চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।

১৯২৩ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।

১৯৩২ - রেডিওতে ফ্রেড অ্যালেন শো শুরু হয়।

১৯৪১ - ওয়াল্ট ডিজনির ডাম্বো মুক্তি পায়।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিশরের উত্তরাঞ্চলীয় আল আলামিন এলাকায় ব্রিটিশ ও জার্মান নাৎসি বাহিনীর মধ্যে বিখ্যাত আল আলামিন যুদ্ধ সংঘটিত হয়।

১৯৪৩ - আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৩ - হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইম্রে নাগি সেদেশের কমিউনিস্ট পার্টিকে ভেঙ্গে দেন এবং দেশে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত স্বাধীন সরকার গঠন করেন।

১৯৫৫ - পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।

১৯৫৬ - সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।

১৯৫৯ - কাশ্মীর সীমান্তে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়।

১৯৭১ - সোভিয়েত কর্তৃপক্ষ মার্কিন সরকারকে জানায়, শেখ মুজিবের মুক্তি দেয়া এবং পূর্ব পাকিস্তানে দ্রুত রাজনৈতিক নিষ্পত্তি সাধন ছাড়া সেনা প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের আশঙ্কা রোধ করা সম্ভব নয়।

১৯৮৩ - লেবাননের বৈরুতে মোতায়েন মার্কিন ও ফরাসি সেনাদের ঘাটিতে লেবাননের মুসলমান জঙ্গি হামলায় ২৪১ জন মার্কিন ও ৫৮ জন ফরাসি সেনা নিহত হয়।

১৯৮৯ - হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯৯১ - কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে ১৩ বছর পর শান্তিচুক্তি স্বাক্ষর হয়। ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।

১৯৯৩ - চীনের ইয়াং ফু সেতু সাফল্যের সঙ্গে নির্মিত এবং চালু হয়।

আজ যাদের জন্মতারিখ:

১৫০৩ - জার্মান সম্রাজ্ঞী ইসাবেলা।

১৮৩৮ - গোবিন্দচন্দ্র রায়, ভারতীয় বাঙালি কবি।

১৮৮৬ - সুখলতা রাও, প্রখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও সমাজসেবী।

১৯২৯ - শামসুর রাহমান, বাঙালি কবি ও লেখক।

১৯৪০ - ফুটবল জাদুকর পেলে।

১৯৪১ - চাষী নজরুল ইসলাম, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

১৯৪৩ - মোহাম্মদ রফিক, বাংলাদেশি কবি।

১৯৪৬ - সৈয়দ আবুল মকসুদ, কবি, লেখক, গবেষক, কলামিস্ট।

১৯৫৮ - হানিফ সংকেত, বাংলাদেশি টেলিভিশন উপস্থাপক, লেখক ও নির্মাতা।

১৯৭০ - চীনের বিখ্যাত সংবাদদাতা ফান ছাং চিয়াং।

আজ যাদের মৃত্যু হয়:

১৬২৩ - তুলসীদাস, বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা।

১৮৬৭ - ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৭২ - ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি থিওফিল গৌতিয়া।

১৯১০ - থাইল্যান্ডের রাজা চুলালংকর্ন।

১৯১২ - রামতারণ সান্যাল, বিখ্যাত সংগীতাচার্য ও মঞ্চাভিনেতা।

১৯২১ - জন ব্যুও ডানলপ, টায়ারের উদ্ভাবক।

১৯৭৩ - নেলী সেনগুপ্তা, রাজনৈতিক কর্মী ও সমাজসেবী, স্বাধীনতা নিরলস সংগ্রামী।

১৯৮৩ - খন্দকার আবদুল হামিদ, বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।

২০০৫ - আবদুর রাজ্জাক, বাংলাদেশি চিত্রশিল্পী ও ভাস্কর।

২০১২ - সুনীল গঙ্গোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।



 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা