ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

সীমান্ত নিয়ে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৩:২৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৩:২৮:৪১ অপরাহ্ন
সীমান্ত নিয়ে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
যথাযোগ্য মর্যাদায় এবং অনাড়ম্বরভাবে সীমিত পরিসরে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে। গত ২০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের ভূমি ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে ২৩ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এর অংশ হিসেবে বিজিবি দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে বলেন, "বিজিবি সদস্যদের সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা এবং চোরাচালান বন্ধ করার জন্য দৃঢ় ও নির্ভীক হতে হবে।" তিনি বর্ডার গার্ড বাংলাদেশকে দেশের ঐতিহ্যবাহী এবং পেশাদার বাহিনী হিসেবে তুলে ধরেন, এবং মহান মুক্তিযুদ্ধে বিজিবির (তৎকালীন বিডিআর) গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করেন। 

উপদেষ্টা আরও বলেন, বিজিবি সদস্যদের দেশপ্রেম, সততা এবং অটুট মনোবল তাদের মূল শক্তি। তিনি বিজিবি সদস্যদের অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।

বিজিবি দিবসের এই অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানায় ‘সীমান্ত গৌরব’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিজিবির কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৭২ জন সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টারা, তিন বাহিনী প্রধান, এবং উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা। বিজিবি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন রিজিয়ন, সেক্টর, এবং ইউনিটেও একই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম