ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যে কারণে ৪৩ বছরে স্বামীকে ১২ বার বিয়ে করে ১২ বার বিচ্ছেদ নারীর

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৩:৩৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৩:৩৯:০০ অপরাহ্ন
যে কারণে ৪৩ বছরে স্বামীকে ১২ বার বিয়ে করে ১২ বার বিচ্ছেদ নারীর
গত চার দশক ধরে এক ছাদের নিচে বসবাস করা এক প্রৌঢ় দম্পতির জীবন নিয়ে অদ্ভুত এক ঘটনা ঘটেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। সুখী দম্পতি হিসেবে পরিচিত এই যুগল ৪৩ বছরের বিবাহিত জীবনে ১২ বার বিচ্ছেদ নিয়েছেন এবং ১২ বার আবার একে অপরকে বিয়ে করেছেন।

১৯৮১ সালে প্রথমবার বিয়ে করেন তারা। এরপর ১৯৮৮ সালে প্রথম বিচ্ছেদ হয়। সেখান থেকে শুরু হয় বিয়ে-বিচ্ছেদের এক অদ্ভুত অধ্যায়। কয়েক বছর একসঙ্গে থাকার পরই তারা বিচ্ছেদের আবেদন করেন এবং কিছুদিন পর আবার বিয়ের সিদ্ধান্ত নেন।

অস্ট্রিয়ায় বিবাহবিচ্ছেদের শিকার নারীদের জন্য একটি সরকারি সহায়তা স্কিম রয়েছে। এই স্কিমের আওতায় সদ্য বিচ্ছেদ হওয়া নারীরা এককালীন ২৮ হাজার ৪০৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৭৯ হাজার টাকা) সহায়তা পান।

সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ৭৩ বছর বয়সী ওই নারী প্রতিবার বিচ্ছেদের পর এই সহায়তার জন্য আবেদন করেছেন এবং অর্থ গ্রহণ করেছেন। ১১তম বিচ্ছেদ পর্যন্ত সরকারি সহায়তা পাওয়া ওই দম্পতি এভাবে মোট ৩ লাখ ৪২ হাজার ডলার (প্রায় ৪ কোটি ৬ লাখ টাকা) উপার্জন করেছেন।

তবে ২০২২ সালে তাদের সর্বশেষ বিচ্ছেদের সময় বিষয়টি কর্তৃপক্ষের সন্দেহের উদ্রেক করে। তদন্তে জানা যায়, স্বামীর দীর্ঘ ট্রিপে থাকার অজুহাতে স্ত্রী বিচ্ছেদের আবেদন করেন। তার স্বামী পেশায় একজন ট্রাকচালক।

সত্য উদ্ঘাটনের পর আদালত তাদের বিচ্ছেদের আবেদন খারিজ করে এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা