ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উ. কোরিয়ার ১১০০ সৈন্য হতাহত

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৪:৪১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৪:৪১:২৮ অপরাহ্ন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উ. কোরিয়ার ১১০০ সৈন্য হতাহত
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার এক হাজারের বেশি সৈন্য নিহত অথবা আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে। 

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যদের কাছে সিউলের গোয়েন্দা সংস্থা একটি প্রতিবেদন উপস্থাপন করে। এতে জানানো হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে লড়াই শুরু করার পর থেকে ডিসেম্বর পর্যন্ত উত্তর কোরিয়ার কমপক্ষে ১০০ সৈন্য নিহত হয়েছেন। 

এ প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পর নতুন করে উত্তর কোরিয়ার সৈন্য হতাহতের পরিসংখ্যান তুলে ধরেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। 

রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য পিয়ংইয়ং হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। এ সৈন্যদের বেশিরভাগই রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কুরস্ক অঞ্চলে লড়াই করছে। চলতি বছরের শুরুর দিকে ওই অঞ্চলটির দখল নেয় ইউক্রেনীয় বাহিনী। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, গোয়েন্দা ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উত্তর কোরিয়ার সৈন্যদের মধ্যে অন্তত এক হাজার ১০০ জন নিহত অথবা আহত হয়েছেন। 

এছাড়া উত্তর কোরিয়া রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় আরও সাহায্য করার জন্য অতিরিক্ত সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। পারমাণবিক অস্ত্রে সজ্জিত পিয়ংইয়ং রাশিয়ার জন্য আত্ম-বিধ্বংসী ড্রোন, ২৪০ এমএম রকেট লঞ্চার, এবং স্ব-চালিত ১৭০ এমএম আর্টিলারি সরবরাহ করছে বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য জানিয়েছে। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের প্রচলিত যুদ্ধের সক্ষমতা আধুনিকীকরণের লক্ষ্য রয়েছে উত্তর কোরিয়ার। এটি দক্ষিণ কোরিয়ার জন্য পিয়ংইয়ংয়ের সামরিক হুমকি আরও বৃদ্ধি করতে পারে। 

সূত্র: রয়টার্স। 

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী