ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির জনক! অভিজিতের মন্তব্য ঘিরে বিতর্ক

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৫:১৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৫:১৯:০০ অপরাহ্ন
মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির জনক! অভিজিতের মন্তব্য ঘিরে বিতর্ক
প্লেব্যাক গায়ক অভিজিৎ শুভংকর মিশ্রের পডকাস্টে মন্তব্য করেছেন, মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক নয়, বরং পাকিস্তানের জাতির জনক ছিলেন। তিনি বলেন, "ভারত আগে থেকেই ছিল, পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে, তাই গান্ধীকে ভুল করে ভারতের জাতির জনক বলা হয়েছে। তাঁর জন্যই পাকিস্তান তৈরি হয়েছে, এবং পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গেছে।" 

অভিজিৎ এখানেই থামেননি, তিনি আরও দাবি করেন, গানের জগতে আর ডি বর্মণ ছিলেন ‘জাতির জনক’ এবং তিনি মহাত্মা গান্ধীর চেয়েও মহান মানুষ ছিলেন। এই মন্তব্যের পর একটি বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং অনেকে তার বক্তব্যের সমালোচনা করেছেন। নেটিজেনরা ক্ষুব্ধ হয়ে বলেন, "অভিজিতের মন্তব্যের পর তাকে কি সত্যিই গ্রহণযোগ্য বলে ধরা যায়?" এবং "এ ধরনের মন্তব্য করার আগে দায়িত্বশীল হওয়া উচিত।"

অভিজিৎ আরও তাঁর সাক্ষাৎকারে শাহরুখ খান এবং সালমান খান নিয়েও মন্তব্য করেছেন। তিনি জানান, কেন তিনি আর শাহরুখের সঙ্গে কাজ করতে চান না, এবং সালমান খান প্রসঙ্গে বলেন, "সালমান এখনো সেই জায়গায় যায়নি যেখানে তাকে নিয়ে আলোচনা করা উচিত।"

এ ধরনের বিতর্কিত মন্তব্যের কারণে অভিজিতের সমালোচনা বাড়ছে, এবং তার বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী