ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ঢাকা-খুলনা রুটে যাত্রা শুরু ‘জাহানাবাদ এক্সপ্রেস’

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১১:০৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১১:০৬:৩৯ পূর্বাহ্ন
ঢাকা-খুলনা রুটে যাত্রা শুরু ‘জাহানাবাদ এক্সপ্রেস’
নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার পথে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার ভোর ৬টায় খুলনা রেল স্টেশন থেকে ৫৫৩ যাত্রী নিয়ে ট্রেনটি প্রথমবারের মতো ঢাকার উদ্দেশে রওনা হয়। নতুন রুটে যাতায়াতে সময় সাশ্রয় হচ্ছে, কমেছে ভাড়াও। ২১২ কিলোমিটার দূরত্ব কমে যাওয়া এবং সময় সাশ্রয়ের কারণে দক্ষিণাঞ্চলের মানুষদের মধ্যে আনন্দের জোয়ার। 

খুলনা রেল স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. আশিক আহমেদ জানান, সকাল ৬টায় ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছে। এটি ঢাকায় পৌঁছানোর কথা সকাল ৯টা ৪৫ মিনিটে। প্রথম দিনের যাত্রী সংখ্যা ছিল ৫৫৩ জন। নতুন এই রুটে ট্রেনটি নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, কাশিয়ানী, পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে। 

নতুন রুটের নির্ধারিত ভাড়া অনুযায়ী, শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা (এসি চেয়ার) ৮৫১ টাকা, আর এসি সিট ১০১৮ টাকা। যাত্রী আরিফুল ইসলাম বলেন, “নতুন রুটে সময় কম লাগছে, ভাড়াও সাশ্রয়ী। তবে শীতকালে সকাল ৬টার বদলে ৭টায় ট্রেন ছাড়লে যাত্রীদের জন্য ভালো হতো।” 

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, বিদেশ থেকে নতুন ইঞ্জিন ও বগি আসার পর ছয় মাসের মধ্যে নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে খুলনা-ঢাকা রুটে সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস এবং নকশিকাঁথা কমিউটার ট্রেন চলাচল করে। পদ্মা সেতু হয়ে দ্রুতগতির জাহানাবাদ এক্সপ্রেস যোগ হওয়ায় যোগাযোগব্যবস্থা আরও সহজ হলো। 

নতুন এই রুটে ট্রেন চালুর মাধ্যমে খুলনা থেকে ঢাকার যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন যাত্রীরা।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম