ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিয়ে ছাড়াই বাবা হতে চান সালমান খান!

  • আপলোড সময় : ২৪-১২-২০২৪ ১১:০৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৪ ১১:০৯:২৫ পূর্বাহ্ন
বিয়ে ছাড়াই বাবা হতে চান সালমান খান!
বছরজুড়ে সালমান খানকে কাটাতে হয়েছে এক অজানা আতঙ্কের মধ্যে। এই আতঙ্ক শুধু তাঁকে নয়, চিন্তায় ফেলেছিল তাঁর পরিবারকেও। তবে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সামলেও সালমান এগিয়ে চলেছেন সাহসের সঙ্গে। তাঁর আগামী ছবি ‘সিকান্দার’ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। এই ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।

ছবির সাফল্যের প্রত্যাশার মাঝেও সালমানের ব্যক্তিগত জীবনের একটি প্রশ্ন বারবার উঠে আসে—“কবে বিয়ে করছেন?” জীবনের ৫৭টি বছর পেরিয়ে গিয়েও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবেই রয়ে গেছেন ভাইজান। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কখনোই কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি। তবুও ভক্তদের আশা, একদিন হয়তো সাত পাকে বাঁধা পড়বেন সালমান।

তবে অভিনেতা বারবার জানিয়েছেন, তাঁর জীবনে বিয়ের কোনও পরিকল্পনা নেই। যদিও তিনি বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে সালমান বলেন, “শিশুদের প্রতি আমার ভালোবাসা প্রচুর। বাবা হতে চাই, কিন্তু কীভাবে সেটা হবে, তা সময়ই বলে দেবে।”

বোন অর্পিতা খানের সন্তানদের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের বাড়িতে শিশুদের কোনো অভাব নেই। আর অর্পিতা তার সন্তানদের এত সুন্দরভাবে লালন করছে যে মনে হয়, সে আমাদের সবাইকেই লালন করছে।”

সালমানের পরবর্তী ছবি ‘সিকান্দার’ এক অ্যাকশন থ্রিলার, যার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক দক্ষিণ ভারতের জনপ্রিয় এ. আর. মুরুগাদোস। ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা। এর আগে সালমানকে দেখা গিয়েছিল ‘টাইগার থ্রি’ ছবিতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা