ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

পাকিস্তান সিরিজের নতুন রূপের অস্ট্রেলিয়া

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ১২:১১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ১২:১১:২৫ অপরাহ্ন
পাকিস্তান সিরিজের নতুন রূপের অস্ট্রেলিয়া
ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দিতে প্রস্তুতি সারছে অস্ট্রেলিয়া। প্রস্তুত হচ্ছে নিজেরাও। ইতোমধ্যে ঘোষণা করেছে টি-টোয়েন্টি দল। যদিও নেতৃত্ব কে দেবেন, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।আগামী মাসের শুরুতেই অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিকদের বিপক্ষে।সেই সিরিজকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছিল পাকিস্তান। অজিরাও প্রকাশ করে ওডিআই দল। এবার টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। ১৩ সদস্যের দলে আছে একাধিক চমক।দলে অনুপস্থিত নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনদের কেউই নেই ঘোষিত দলে। বলা যায় অনেকটা নতুন রূপে দেখা যাবে অজিদের।মার্শ ও হেড পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন। গ্রিন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। আর এই সিরিজ শেষেই ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি থাকায় বিশ্রামে থাকবেন বাকিরা।

একই কারণে বিশ্রামে থাকবেন কোচিং স্টাফদের একাংশ। প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুতো এবং সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরি পাবেন ছুটি।এদিকে চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় দলে ফিরছেন ৩ পেসার, জাভিয়ের বার্টলেট, স্পেন্সার জনসন ও নাথান এলিস। তাদের নিয়ে গাব্বায় তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ১৪ নভেম্বর। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১৬ ও ১৮ নভেম্বর।অস্ট্রেলিয়া দল : শট অ্যাবোট, জাভিয়ের বারলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, ফ্রেজার ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন